চার বছরের ছোট্ট ছেলে আবদুল আহাদকে হারিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগের বাসা ছেড়ে মিরপুরের একটি সরকারি স্টাফ কোয়ার্টারে উঠেছেন আহাদের বাবা-মা। ২০২৪-এর জুলাই বিপ্লবে সন্তানহারা হওয়ার পর রায়েরবাগের সেই বাসাটি তাদের কাছে এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নতুন ঠিকানায় এসেও শোক যেন পিছু ছাড়ছে না তাদের। আহাদের মায়াভরা মুখ, তার হাসি-কান্না আর ছোট ছোট স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে পুরো পরিবারকে। ‘ওর রক্তমাখা বীভৎস স্মৃতি বয়ে চলা সেই ফ্ল্যাটে আর থাকা সম্ভব ছিল না,’ বলছিলেন আহাদের শোকাকুল বাবা আবুল হাসান। ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে কনিষ্ঠতম হিসেবে ধরা হয় আবদুল আহাদকে। ১৯ জুলাই বিকেলে রায়েরবাগের ভাড়া বাসার বারান্দা থেকে রাস্তায়…
Author: Niloy Roy
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল এক জনসভার মধ্য দিয়ে এ নতুন দলের আত্মপ্রকাশ হয়। জুলাই শহীদ মো. ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করেন। একই সঙ্গে তিনি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন। পরে আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন আখতার হোসেন। নতুন এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাগরিক কমিটির মুখপাত্র…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ। সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্বর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাবের লোগোযুক্ত টি শার্ট গায়ে লাগিয়ে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল ১১ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে,পরে সেখান থেকে যান মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে । সেখানে সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি…
পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর তার বুকে ‘সরি জান আই লাভ ইউ’ লিখে এক গৃহবধূ গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে ভাড়া বাড়িতে চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন প্রথমে স্বামী আবুল কালাম আজাদকে হত্যা করে বলে ধারণা করছি। এরপর একটি চিরকুট লিখে নিজেও গলায় ফাঁস দেন। চিরকুটে লেখা ছিল- ‘আমি সব কিছু শেষ করে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর-খুলনা-সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতাসহ কৃষকের বিভিন্ন সমস্যার লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দক্ষিণ- পশ্চিমা ঞ্চলের আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকাল ৪টায় যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেট ভাসান পানিতে জেলেদের মাছ ধরার আন্দোলনসহ অসংখ্য আন্দোলনের নেতা শাহজাহান কবির। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ৪৬ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেওয়া হবে বলে জানায় বিজিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এর আগে ওইদিন ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে ভবানীপুর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ…
মোঃ মহিবুল ইসলাম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকার বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তাঁদের সহায়তায় লাশটি তীরে আনা হয়। এলাকার কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশের পাশে নদীর তীরে একটি স্কেচার…
মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি, ব্যানার প্রদর্শনী ও ভ্রাতৃত্বময় চিরকুট বিনিময় করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ গেট থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আব্দুল মান্নান হলের সামনে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীদের হাতে শোভা পায় ইসলামীক ক্যালেন্ডারের প্রতীক চাঁদ ও তারা, সঙ্গে ছিল হৃদয়গ্রাহী বার্তাবাহী প্ল্যাকার্ড। পুরো আয়োজনজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে নতুনভাবে অনুভব করেন। র্যালি শেষে ক্যাফেটেরিয়ার মূল ফটকের দুই পাশে স্থাপন করা হয় দুটি এক্স-ব্যানার— “মাহে রমাদানের পয়গাম” ও “প্রশান্তির আহ্বান”। ব্যানারদ্বয়ে পবিত্র…
মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনার) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাথরঘাটা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আল হাদিদকে হয়রানীর অভিযোগ উঠেছে সুমাইয়া নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বেলা 11 টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত সুমাইয়া আক্তার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী সেন্টু মিয়ার স্ত্রী। এ সময় আল হাদিদ জানান, তিনি ২০১৩ সালে হাফিজুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে সোয়া ১১ শতাংশ জমি ক্রয় করেন। সেই থেকেই তিনি বসত ঘর তুলে বসবাস করে আসছেন। আল হাদীদের নয় বছর পরে সুমাইয়া আক্তারও একই ব্যাক্তির কাছ থেকে জমি ক্রয় করেন। সে…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের দেলদুয়ারে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিকে মিছিলটি দেলদুয়ার উত্তর পাড়া গোল চত্তর থেকে শুরু করে দেলদুয়ার বাজারে এসে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের আমীর মাও.আল মোমিন ও সেক্রেটারি আব্দুর রহমান। এসময় বক্তারা বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন। এ মিছিলে দেলদুয়ার উপজেলা জামায়াত শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন মসজিদ থেকে আগত মুসুল্লীগণ অংশগ্রহন করেন।
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দিকে মিছিলটি সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এসময় বক্তারা বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন। এ মিছিলে নাগরপুর উপজেলা জামায়াত শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন মসজিদ থেকে আগত মুসুল্লীগণ অংশগ্রহন করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ (২৪ মাস) মেয়াদে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিনে যোগ দিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানি গুরুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আওয়াল। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নিবার্চনে এ বিজয়ী পার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল আওয়াল এর নেতৃত্বে শপথ গ্রহণের উদ্দেশ্যে কানসাট মিলিক মোড় থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে সোনামসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপের অফিসে যেয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ ফ্রেব্রুয়ারি)সকাল ৯.০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াত আমীর মাওলানা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য জননেতা মো.আহসান হাবিব মাসুদ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলা সভাপতি ও টাঙ্গাইল ৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম। বুধবার(২৬ ফেব্রুয়ারি)বিকালে উপজেলা জামায়াত অফিসে নাগরপুরের কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের আমীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব,তথ্য প্রযুক্তি ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল সাংবাদিক ডা.এম.এ.মান্নান এর পরিচালনায় এসময় জামায়াতের মধ্যে উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন ও নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন ও সাংবাদিকদের মধ্যে আমজাদ হোসেন রতন,আব্দুল্লাহ খিজির,আজিজুল হক বাবু,কেএম সুজন,তারিকুল ইসলাম,কাজী মোস্তফা রুমী,রাশেদুল ইসলাম ও মো.আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার ঘাটকৈর এলাকা থেকে তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)। অপহরণ চেষ্টার শিকার ওই তরুণের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। তিনি মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের নুরুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার তাঁর…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বামইন স্কুল ও কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া আলম, যুগ্ম সাধারণ-সম্পাদক হাফিজুর রহমান আকাশ, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক সালাউদ্দীন গাজী, সদস্য সচিব আনজুম হোসেন পাভেল সহ উপজেলা এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম তানজিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি। ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বলেন, আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইল দিচ্ছিলাম। এমন সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে জয়…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অধ্যানরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উদ্যোগে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট পালিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ এর বহিঃস্থ ক্যাম্পাসে বিকেল থেকে রাত অবধি এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ ছিল যথাক্রমে কেক কাটা, ফটো সেশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রোভোস্ট কাউন্সিলের কনভেনার প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মামুন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ আবাসিক এলাকাস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির তৎসংলগ্ন মিরভাত স্টোরে শুক্রবার রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবর পাওয়া গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, মুদি দোকানের ভেতর ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান স্থানীয় এলাকাবাসী। তবে ঘটনাস্থলে তাৎক্ষণিক শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এর কর্মীরা খবর পেয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু দোকানীর স্বপ্ন গুলো যেন আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে। আগুন লাগা দোকানটি রাস্তার পাশে হওয়ার কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মীদের বরাতে জানায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দোকানী জানান, আমি কিছুক্ষণ আগে দোকান কোঠা…
জবি প্রতিনিধি: সাদা ও সবুজের মিশ্রণে পোষাক; গলায় লাল বর্ণের রুমাল পরে সেবার মনোভাব নিয়ে ছোটাছুটি করছে একদল স্বেচ্ছাসেবক, সেবা দিচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের। বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্বেচ্ছাসেবী সংগঠন রেঞ্জার ইউনিটের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে হলে প্রবেশ করানো, অসুস্থ পরীক্ষার্থীদের সহায়তা, দিকনির্দেশনা প্রদান ও অভিভাবকদের নিয়ন্ত্রণে সহায়তা করছে রেঞ্জার সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের মোট চারটি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। তাদের সঙ্গে বিপুলসংখ্যক অভিভাবকও ক্যাম্পাসে আসায় শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তবে রেঞ্জার সদস্যরা সকাল থেকেই নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সরেজমিনে দেখা যায়,…