Author: Niloy Roy

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ…

আরও পড়ুন

অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সংস্থার উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। দুদক মহাপরিচালক জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ…

আরও পড়ুন

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে  একটি মামলা করেন দুদকের উপ পরিচালক সালাহউদ্দিন।…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ সকালে উপজেলা অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান ২০২৪-২০২৫ অর্থ বছরে নাগরপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি…

আরও পড়ুন

জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় আমরা টেবিলের দু’প্রান্তে বসলেও আমরা দুই পক্ষ নই৷ আমরা এক পক্ষ, আমাদের লক্ষ্য এক৷ আমরা রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি। আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (বাংলাদেশ)- এনডিএম এর আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আলোচনা চলাকালে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন…

আরও পড়ুন

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবারিয়া বাজারে রাত ১২ টায় অগ্নিসংযোগ ঘটে। অগ্নিসংযোগে প্রায় ১৮ টির মতো দোকান ও ২ টি বসত ঘর পুরি ছাই হয়ে যায়। খবর পেয়ে তালতলী ফায়ার সার্ভিস আসে তারা ৩০ মিনিট কাজ করে ব্যর্থ হয়। এই পরিস্থিতি দেখে গ্রামের জনগণ আমতলী ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় এবং আমতলী ফায়ার সার্ভিস ও তালতলী ফায়ার সার্ভিস দুই টিমের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নি নিবানের জন্য ফায়ার সার্ভিসের সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, বাংলাদেশ আনসার বাহিনী, কাজ করছেন। খবর সোনার সাথে সাথে তালতলী…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জনতা কলেজের পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আশিক পানিতে ডুবে আহত হলে প্রথমে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। আশিক কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। নতুন বছর কে স্বাগত জানাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটির কর্মসূচি শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের তালে শোভাযাত্রা হয়ে ওঠে এক বর্ণিল উৎসবে। এতে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ, উপজেলা শিল্পকলা একাডেমি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারন জনগন। সোমবার সকাল ১০ টার সময় পাথরঘাটা আবুসাইদ চত্তরে (গোল চত্তর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এমএস সোহাগ বাদশা, বিএনপি নেতা মহিউদ্দিন সিকদার এসমে, সমাজকর্মী মো. মেহেদী সিকদার, গোলাম রাব্বী, রিকসা ড্রাইভার মো. মনির হোসেন প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষসহ সর্বস্তরের…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে এক ডাক্তারকে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে কক্ষে আটকে নির্যাতন করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ডাক্তারের নাম মোশারফ হোসাইন। তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ও আইসিইউ-এর প্রধান এবং পুরান ঢাকার মিটফোর্ডে অবস্থিত মেডি এইড হাসপাতালের পরিচালক। ভুক্তভোগী ডাক্তার মোশারফ নিজেকে ড্যাবের সদস্য এ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেছেন। ওই ডাক্তারকে অভিযুক্ত হিমেল ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীসহ অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছাত্রদল নেতা হিমেল নিজেকে নির্দোষ দাবি…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও ঘুড়ি উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করা হয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে বিদায় জানানো হয় ১৪৩১ বঙ্গাব্দকে এবং নতুন বছরের আগমন উদযাপন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির আবহে। বর্ষবরণের এই আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রঙিন সাজে সেজে ওঠে। মুখোশ, পোস্টার, প্ল্যাকার্ড, শিল্পকর্মে ফুটে উঠে বাঙালিয়ানার বৈচিত্র্য এবং ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহীদ জিয়া হল, দক্ষিণ গেইট, পূর্ব গেইট, একাডেমিক ভবন হয়ে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি ।। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় জমি-জমা দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান।পরিকল্পিত ভাবে যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় বাধা দিলে বাড়িতে হামলা করে। এই বিষয়ে থানায় অভিযোগ করায় আজাদুল শেখের স্ত্রী শিউলি বেগমের পথরোধ করে নয় বছরের শিশু শিপনকে সন্ধ্যা সময় ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ। এলাকাবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হলে খোঁজাখুজির একপর্যায়ে ভুট্টা খেত থেকে বাচ্চাটির গোংরানোর শব্দ আসলে লোকজনরা উদ্ধার করে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ শিশুটিকে পরিবারের জিম্মায় দেয় বলে অভিযোগ সূত্রে উল্লেখ করা হয়। প্রতিপক্ষ ছাইদার গং বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার পর থেকেই বাদীকে বিভিন্ন সময়ে দেওয়া হচ্ছে হুমকি। এবিষয়ে পলাশবাড়ী থানা…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য । আজ রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের  সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করবেন। সর্বজনীন এ উৎসবে অংশ নেবেন।’ তিনি বলেন, ঢাকার এই আন্তজার্তিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক…

আরও পড়ুন

বিশ্ব গির্জা পরিষদের (ডব্লিউসিসি) মহাসচিব রেভারেন্ড ড. জেরি পিল্লে আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।জেনেভাভিত্তিক সংস্থা ডব্লিউসিসির মহাসচিব রেভারেন্ড পিল্লে এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের শান্তি, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকার জন্য পূর্ণ সমর্থন জানান। রেভারেন্ড পিল্লে বলেন, ‘আমরা এখানে এসেছি আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করতে।তিনি আরও বলেন, ‘দুই দশক পর এই সফর বাংলাদেশের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন প্রদর্শন করে। আপনার মতো আমরাও ঐক্য, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজে বিশ্বাস করি এবং আমরা দেখছি আপনার অন্তর্বর্তী সরকার এই লক্ষ্য পূরণে আন্তরিক প্রচেষ্টা…

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে ৮৬৪ জন নিহত ও ১৪ হাজার আহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যখন হাসপাতালগুলোতে পরিদর্শন করতে গেলাম তখন দেখলাম কারো চোখ নেই, পা নেই, হাত নেই। আমরা প্রথমে তাদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নিলাম। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন এটার ডেটাবেইজ তৈরি করা চ্যালেঞ্জিং ছিল। অনেকে হাসপাতালে ভর্তির সময় ছদ্ম নাম ব্যবহার করেছেন, অনেকে মোবাইল নম্বরের জায়গায়…

আরও পড়ুন

নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিনিয়োগের জন্য ৮টি সংস্থাকে একই ছাতার নিচে আনার সিদ্ধান্ত এবং প্রতি ৩ মাস পরপর বেজা ও বিডার গভর্নিং বোর্ডের বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচবি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। বিডা চেয়ারম্যান…

আরও পড়ুন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ জানিয়েছেন, ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে ১ হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালটি রংপুরে নির্মিত হবে এবং সরকার সেখানে হাসপাতাল স্থাপনের জন্য জমি খুঁজছে। জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার সামগ্রিক পরিস্থিতিও তিনি উপস্থাপন করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের অনুরোধে চীন বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বে বিএসএমএমইউ নামে পরিচিত) স্থাপন করা হবে। নূরজাহান বলেন, আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিনটি পরিচালনার জন্য…

আরও পড়ুন

সকালের সূর্য উঠার পর পরই রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন।  গানে গানে বাংলা ১৪৩২ সনকে বরণ করে নেয়া হয়।ভোর সোয়া ছয়টার দিকে শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে পহেলা বৈশাখের এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগেই অনেক মানুষ সেখানে এসে ভিড় করে। বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থলে ভিড় বাড়তে থাকে। এবারের পহেলা বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য বিষয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই প্রতিপাদ্যের মাধ্যমে ছায়ানট একটি বার্তা দিতে চায়—আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সরেজমিনে দেখা গেছে, আগত দর্শনার্থীদের মধ্যে আনন্দ…

আরও পড়ুন

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। এক বাণীতে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও নবগঠিত আহব্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন,আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী মধ্যনগরবাসী ও উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার হেলারঘাট এবং অভয়নগর উপজেলার শুড়িরডাঙ্গা মহাশ্মশানসহ পার্শ্ববর্তী গ্রাম গুলোতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী লোকজ ধর্মীয় উৎসব চড়কপূজা। সাতদিন যাবত চলমান চড়কপূজার ষষ্ঠদিন রবিবার ( ১৩ই এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হয় চড়কপূজার মূল আকর্ষক খেজুর ভাঙা। একঘন্টা ব্যাপি চলমান খেজুর ভাঙায় অর্ধশত সন্ন্যাসী খেজুর ভাঙায় অংশগ্রহণ করেন। আগামীকালও অনুষ্ঠিত হবে খেজুরভাঙা,মালঞ্চভাঙাসহ শিবের বহুবিধ পূজা।চলমান ঐতিহ্যবাহী লোকজ উৎসব উপলক্ষ্যে ৯৬ গ্রামসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে উৎসবের আমেজ। উল্লেখ্য বাঙালি ও বাংলা সাহিত্য লোকগাঁথা,লোকজ উৎসবে ভরপুর। বার মাসে তের পার্বন যেন বাঙালির হৃদয়কে আন্দোলিত ও বিমোহিত করে।বাংলা বার মাসের নামের সাথে যেমন জড়িয়ে আছে চাঁদের…

আরও পড়ুন