Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের সাবেক আইজিপি বেনজীরসহ দুর্নীতিবাজ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ অবৈধ অর্থ বিদেশে পাচারে সম্পৃক্ততাসহ নানা অভিযোগে সাইদুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। রোববার (২০শে এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেট উপশহর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১শে এপ্রিল) বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সাইদুল ইসলাম বড়লেখা পৌরসভার গাজীটেকা (আইলাপুর) এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার চোরাচালান, অবৈধ ব্যবসা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুস সবুর, প্রভাষক শফিউল আলম, খোরশেদ আলম, সাব্বির আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, কলেজ ছাত্রদল নেতা সালাহ উদ্দিন শুভ, হাসান মোহাম্মদ শাহিন, সানোয়ার হোসেন তানভির, তারেক আহমদ, রাশেদ আহমদ, মারওয়ান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: টিকটকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক কিশোরীর পরে মেয়েকে বিয়ে করেও স্ত্রী’র মর্যাদা দিচ্ছেন না অভিযোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মৌলভীবাজারে ছেলের বাড়িতে অনশনে বসেছে মেয়েটি। সোমবার (২১শে এপ্রিল) সকাল অনুমান ৯টার দিকে ঐ মেয়ে মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের আফতাব আলীর ছেলে ওয়াকিব আলী (১৯) তার স্ত্রী’র দাবি করে ছেলের বাড়িতে অনশনে বসে। অনশনরত মেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার কান্দিপাড়া ভলাকুট এলাকার ফারুক মিয়ার মেয়ে হালিমা আক্তার (১৮)। এ ব্যাপারে হালিমা আক্তার জানান- তার সঙ্গে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওয়াকিব আলী। এরই ধারাবাহিকতায় তার সাথে ছেলের প্রেমের কথাবার্তা আদানপ্রদানের একপর্যায়ে বিয়ে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে “এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরী পন্যের মোড়কজাত করনে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মৌলভীবাজার সদর উপজেলায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত “এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানের মালিক পন্যের মোড়কজাত করনে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ মোতাবেক ২ লাখ টাকা টাকা জরিমানা এবং আদায় করা হয়। জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু। সোমবার (২১শে এপ্রিল) রাতে জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন। মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনায় সহায়তা করে।

আরও পড়ুন

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধূলা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। দূর-দুরান্ত থেকে নারী-পুরুষেরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পেরে উৎসাহ উদ্দীপনা দেখা যায় সবার মাঝে। প্রতিবছর এমন আয়োজনের অনুরোধ দর্শক ও খেলোয়াড়দের।  তিনদিনব্যাপি কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে জাতীয় খেলা হাডুডু, বালিশ, সুই সুতো, হাঁড়ি ভাঙা ও দড়ি প্রতিযোগিতাসহ ৯ ধরণের খেলার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।  প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ নারী-পুরুষেরা অংশগ্রহণ করায় ও খেলাধূলা দেখে আনন্দিত উৎফুল্ল তারা। মাদক, সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে ও সুস্থ শরীর…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,বন্যার্ত মানুষের মধ্যে উপবরাদ্দকৃত ৩ টন চাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাতকরণ এবং যথাসময়ে বিতরণ না করে সরকারি কাজে অবহেলা করায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক। এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ” ঈদ পুনর্মিলনী ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্সে রুমে মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ,হীড বাংলাদেশের লিয়াঁজো কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী,ক্রীড়া ব্যক্তিত্ব কাজ্বী মাহমুদ আলী,কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি রাজ মোস্তাকিন, ভূইয়া রাজন রেজা, মোঃ মিল্লাদ আলী, ইমাদ…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর ধলেশ্বরী নদীর পাড়ে, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। ২১ এপ্রিল রাত ১২টার পর নাগরপুর উপজেলায় কেদারপুর এলাকায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। এ সময় এক্সকেভেটর সহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ ও ১জন কে আটক করা হয়৷ আটককৃতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর  অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, মাটি রক্ষায় আমাদের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটা মাটির খাদে অভিযান দেওয়া হবে।

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রাস্তার কাজ না করে এলজিইডি’র যোগসাজশে টাকা আত্মসাৎ করার  অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। Mymensingh Region Rural Infrastructure Development Project (MRRIDP) প্রকল্পের  সংশ্লিষ্ট এলজিইডি’র কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঠিকাদার কাজ না করেই চূড়ান্ত বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তদন্তে মাঠে নেমেছে। নাগরপুর উপজেলার গয়হাটা ও দপ্তিয়র ইউনিয়নের ২টি কাজ শেষ না করেই ৬ কোটি ৬০ লাখ টাকা নিয়ে উধাও ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে সরেজমিনে ২০ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত করেছে দুদক। এসময় রাস্তা গুলোর বিভিন্ন জায়গায় খনন করে কাজে ব্যবহৃত মালামাল পর্যবেক্ষণ ও…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারুটিয়াগাজী মধ্যপাড়া গ্রামের মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবাল কে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১২.১০ টায় নাগরপুর থানার একটি আভিযানিক দল মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবালের বসতবাড়ীর পূর্বভিটার দু’চাল টিনের ঘরের ভেতর থেকে ১ কেজি গাঁজা সহ জাফর কে গ্রেপ্তার করে। এ সময় জাফরের কাছ থেকে মাদক বিক্রির ৮,৫৬০ টাকা উদ্ধার করে থানা পুলিশ। পরে, রাত ১২.৪০ টায় উদ্ধারকৃত আলামত স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ করা হয় বলে জানায়…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ১ মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মো. কালু সিকদারের ছেলে এবং শিউলীর স্বামী। মো. সিরাজ সিকদারের স্ত্রী শিউলী মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। শিউলীকে গ্রেফতার করতেই থানা পুলিশ অভিযান চালালে, ৫টি মাদক মামলার আসামি সিরাজ কে তার বাড়ি থেকে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়। তারা স্বামী- স্ত্রী দীর্ঘদিন যাবৎ পাকুটিয়া ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের মাদক বিক্রি করে আসছিল। জব্দকৃত এসব মাদকের মধ্যে ৬৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং  নগদ মাদক বিক্রির ৭৪,৪০০ টাকা তাদের ঘর থেকে গতকাল…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- শুল্ক ফাঁকি দিয়ে আসা নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ-সময় এক নারীকে আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ-সব জব্দ করে পুলিশ। আটককৃতের নাম সোনিয়া আক্তার (৩৭)। সে ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভরা ভারতীয় কসমেটিক জব্দ করা হয়। সেই সাথে পাচারকারী এক নারীকে আটক করা হয়। জব্দকৃত পণ্যগুলো হলো, ১০০ পিস ভারতীয় ডাব সাবান, ৪৫ পিস হেয়ার ওয়েল, ৪০…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলায় নিজ স্ত্রীকে ফেরত পেতে শশুরবাড়ির পরিবারের উপর স্বামীর আদালতে মামলা’ জানা যায় নিজ স্ত্রীকে ফেরত পেতে গাইবান্ধা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন মাসুদ করিম। এরপর ক্ষুব্ধ হয়ে বাবা- ভাইয়ের কথা শুনে চক্রান্ত করে মিনারা আকতার মিম ১১/৪/২৫ তারিখে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি হয় যার পুলিশ কেস লেখা প্রিসক্রিপশন রেজিস্টার ২৬৮১২ মহিলা ওয়ার্ড বেড নং-৩ ভর্তি হওয়ার একদিন পরেই তাকে রিলিজ দেয় হাসপাতাল কতৃপক্ষ। এরপর থানায় মিথ্যা মামলা দিয়ে স্বামী মাসুদ করিমকে কারাগারে পাঠালেন নিজ স্ত্রী মিনারা আকতার মিম অভিযোগ মাসুদের পরিবারের। এদিকে ফায়দা লুটতে স্ত্রীর পরিবারের চাপে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কামারপড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী মাসুদা বেগম। মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সদর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় আহার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহীনুল রহমান কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মামুন মিয়া (মাছুম)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর নবীন দলের সভাপতি মোঃ আশিক আহাম্মেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাধারণ…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাবনবন্ধনে অংশ নেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নওশাত, সদস্য সচিব রেজোয়ান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ, হাবিব, শরিফ সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, “পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২০শে এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার বাদে ফতেপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ২শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ি দায়িত্বরত ওসি শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে সোমবার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২০শে এপ্রিল ) মধ্যরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিপন মিয়ার বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া থানা এলাকার এক চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে শিপন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯শে এপ্রিল) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান…

আরও পড়ুন

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৯ পরীক্ষার্থী এবং একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি প্রথম পর্বের পরীক্ষা চলাকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ৫ পরীক্ষার্থীকে ও মোবাইল ব্যবহার করে নকল করার দায়ে একই উপজেলার কামদিয়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ শিক্ষার্থী ও সহযোগিতার দায়ে ১ শিক্ষককে বহিষ্কার করা হয়। \ অপরদিকে একই সময় জেলার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ তমাল ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বহিষ্কারের…

আরও পড়ুন