তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েছ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, নারী ও শিশু…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার(২৭শে এপ্রিল) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে আটক করা হয়। এ সময়ে ঘটনাস্থল থেকে দু’টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে প্রতি বস্তায় ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটককৃত আলাউদ্দিন পড়ালেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে। বড়লেখা থানার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে এক যুবকের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের লোমহর্ষক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭শে এপ্রিল) সকালে উপজেলার রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের দল মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও পরিবার সূত্রের বরাতে জানা গেছে, নিহত যুবকের নাম ইকবাল হোসাইন (৩০)। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের বাসিন্দা। শনিবার (২৬শে এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়ি একই উপজেলার ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে তিনি নিখোঁজ হয়।…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ জন্মের সাথে সাথে ভাই-বোনের সম্পর্ক শুরু হয়। একই ঘরে, একই পরিবারে বড় হওয়া, একই খেলনা নিয়ে খেলা, স্কুলে পড়া – এইসবের মাধ্যমে গড়ে ওঠে স্বর্গীয় ভালোবাসার ভিত্তি। আদরের সেই অপরিণত বয়সের বোনটিকে যখন কেউ অপহরণ করে নিয়ে যায় আর প্রশাসন তেমন কোন সহযোগিতাই করে না তখন অভিমানে নিজের জীবন দিয়ে প্রতিবাদ জানালো আপন বড় ভাই । তারাগঞ্জ ও/এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে দীপিকা মোহন্ত (১২) । চলতি এপ্রিল মাসের ১২ তারিখ তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে অপহৃত হয় সে । বোনের চিন্তায় নির্ঘুম রাত কাটাতে থাকে ভাই দিপু মোহন্ত ।…
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার মূল এজেন্ডা তিনটি। গুণগত শিক্ষা, মানুষের জীবনমানের উন্নয়ন ও পরিবেশের উন্নয়ন। এ লক্ষ্যেই আমরা এখন কাজ করছি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে উপদেষ্টার ভাবনা জানতে চাইলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি ওই অঞ্চলের প্রতিটি কর্নারে গিয়েছি। মানুষের অবস্থা জানতে চেয়েছি। প্রতিটি জাতিগোষ্ঠীর অবস্থা জানার চেষ্টা করেছি। প্রত্যেকের প্রয়োজনীয়তাগুলো জানতে চেয়েছি। আমার মনে হয়েছে ওই অঞ্চলের লিডারদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটিতে কোথায় কী প্রয়োজন এসব কিছু একজন লিডার এর জানা প্রয়োজন। জেলা পরিষদ…
চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে বেড়িয়ে আসে ২০২৪ সালের প্রথম তিন মাসে রিউমার স্ক্যানার ভুল তথ্য শনাক্ত করেছিল ৬৫৪টি। জাতীয় ও রাজনৈতিক নানা ঘটনা আর ধর্মীয় বিভিন্ন ইস্যুর কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হার বেড়েছে। এর আগের প্রান্তিকের (২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর) তুলনায় এটি বেড়েছে প্রায় ২১…
বাংলাদেশের এক গারো ধর্মযাজক আজ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘ময়মনসিংহের গারো সম্প্রদায়ের তরুণ ক্যাথলিক ধর্মযাজক ফাদার প্রিন্স হেনরি স্নাল আজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরে সেন্ট পিটার্স ব্যাসিলিকার করিডোরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।’ বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন। অধ্যাপক ইউনূস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশের সময় ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সেখানে পোপের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে, প্রধান উপদেষ্টা বিশ্ব…
২০২৫ (বাসস) : ইতালির রোমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার রোমে একটি হোটেলে প্রধান উপদেষ্টার অবস্থানস্থলে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যাদের মধ্যে ছিলেন- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট…
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড আজ শনিবার রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেছেন। এছাড়া এদিন রোমে উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রী মারিও লুবেটকিনও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে, প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যাদের মধ্যে ছিলেন-জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট মন্টেনেগ্রো, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট,…
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন গতকাল শনিবার রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্যদেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক শিক্ষক। গতকাল দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী শিক্ষক শহীদুল মাস্টার এই সংবাদ সম্মেলন করেন। এতে তার সারাজীবনের যে মানুষের কাছ থেকে শিক্ষকের যে সম্মান- মর্যাদা পেয়েছেন তা ক্ষুন্ন করেছে একটি কুচক্র মহল।তাদের বিচার ও তার প্রতিকার চান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার ভাটিবুড়াইল মৌজায় রেকর্ডমূলে ২০ একর জমি ভোগ করছেন তিনি। অথচ মানববন্ধনে ১৯৪ একর জমি তার নামে দখল করার বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। ’ তিনি আরও বলেন,২০১৮ সালের ১০ মার্চ তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে আওয়ামী…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের উত্তল ঢেউয়ের সঙ্গে লড়াই, প্রকৃতির ভয়াল দুর্যোগ, কখনো দস্যুদের হামলা, আবার কখনো দাদনের দায়ে আটকা চির দারিদ্র্যের সঙ্গে জিম্মি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার জেলেরা। সব সমস্যা মোকাবিলার পর তিন বেলা খেয়ে বেঁচে থাকার প্রয়োজনেই জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যান তারা। এছাড়া বছরের প্রায় সারাটা মৌসুম সরকারি বিধি-নিষেধসহ জেলেদের বহুমুখী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। উপকূলজুড়ে ইলিশের মৌসুম শুরু হয়েছে। এরই মাঝে ১৪ এপিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, বলবৎ থাকবে ১১ জুন পর্যন্ত। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। দুই সপ্তাহেও সরকারি কোনো সহায়তা…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই ভর্তি পরীক্ষা কার্যক্রম। আসন্ন ভর্তি পরীক্ষাকে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার উপাচার্যের কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে অভাবেই মানুষ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে চাপোড় তরুণ প্রজন্ম আয়োজনে অভাবেই মানুষ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন ফ্রী স্বাস্থ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় অভাবেই মানুষ সংগঠনের সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান, ব্যবসায়ী বিমল, অভাবেই মানুষ সাধারণ সম্পাদক মিলন ইসলাম, সালাউদ্দিন, ইসতিয়াক,রুসাদ আহমেদ, আরিফুল ইসলাম,সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় তাদের স্বেচ্ছাসেবি সংগঠনটি এলাকার সাধারণ, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে । এরই ধারাবাহিকতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তারা।
আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণের খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ‘ইয়েস অ্যাসোসিয়েট’ এখন থেকে ‘ইয়েস গ্লোবাল’ নামে নতুন রূপে যাত্রা শুরু করেছে। বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) সিলেটের পূর্ব জিন্দাবাজারের আর.বি কমপ্লেক্সে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে নতুন নাম ও সম্প্রসারিত কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মো. নুরুজ্জামান মনি, ডিরেক্টর সাজিবুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. হাসনাত ইবনে রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজিবুর রহমানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং শিক্ষা পরামর্শ খাতের বিশেষ ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু নাম পরিবর্তন নয়—এটি একটি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির প্রতীক। আগের চেয়েও বেশি সুসংগঠিত, আধুনিক ও আন্তর্জাতিক…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লা সরকারের ছেলে ট্রাক চালক বিপুল সরকার (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের ট্রাকের হেলপার আবু দাউদ আকাশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি…
গাইবান্ধা প্রতিনিধি প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করতেন আনিস মিয়া ঠান্ডা। সংসারের অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য সকালে পত্রিকা বিক্রির পর বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হওয়র পর শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মারা যান তিনি। স্বজনদের দাবি, আনিস মিয়াকে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা। আনিস গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। নিহতের প্রতিবেশী সুজন মাস্টার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আনিস। রাত দেড়টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে কয়েকজন সন্ত্রাসী যাত্রী সেজে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর চারটার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনী দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে, এর আগেই মাদ্রাসা ভবনের তিনটি শ্রেণিকক্ষ, অফিসরুম, পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা সহ গাড়ির গ্যারেজ সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার ২৬ এপ্রিল ভোরের দিকে স্থানীয় লোকজন আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসা ভবনে আগুন জ্বলতে দেখেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসায় কেউ ছিলেন…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর রেঞ্জের তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া, তালতলী ও মুরগির বাজার এলাকায় ২৬ এপ্রিল (শনিবার) সকাল ৮ টা থেকে সংরক্ষিত বনভূমি জবর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও বসতবাড়ি উচ্ছেদ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। উদ্ধার অভিযানে অংশ নেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ, ঢাকা বিভাগিয় বন কর্মকর্তা মো. বসিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও বন বিভাগের প্রায় চার শতাধিক সদস্য। জবরদখলমুক্ত হয় প্রায় ৪ একর বনভূমি। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো.…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬শে এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম দিনেশ চন্দ্র সরকার। স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, দুপুর ১ টার দিকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও…