Author: Niloy Roy

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার মঙ্গলবার নিরাপত্তা পরিষদকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সেখানে গণহত্যা প্রতিরোধ করা যায়। তিনি বলেন, ‘যারা নিহত হয়েছে, যাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেছে—তাদের হয়ে বলছি: আর কত প্রমাণ চাই আপনাদের? গণহত্যা রোধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে আপনারা কি এখনই পদক্ষেপ নেবেন না?’ নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানাশ, ফ্লেচার অভিযোগ করেন, ইসরাইল ‘ইচ্ছাকৃতভাবে এবং নির্লজ্জভাবে’ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক জনগণের ওপর অমানবিক পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে। তিনি জানান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সীমান্তে ‘জীবনরক্ষাকারী ত্রাণসামগ্রী’ প্রস্তুত রেখেছে, কিন্তু সেগুলো প্রবেশ করতে…

আরও পড়ুন

ভেনিজুয়েলায় এক মানবাধিকার কর্মীকে ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ’-এর অভিযোগে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশটির রাজধানী কারাকাসভিত্তিক মানবাধিকার সংস্থা প্রোভিয়া জানিয়েছে, তাদের সদস্য এদুয়ার্দো তোরেস মঙ্গলবার নিখোঁজ হন। কারাকাস থেকে এএফপি জানায়, পরে দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এক বিবৃতিতে জানান, আসন্ন আঞ্চলিক ও সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। তোরেসের স্ত্রী এমিসেলিস নুনিয়েজ সাংবাদিকদের বলেন, ‘এদুয়ার্দো কোনো অপরাধী নন; তিনি মানুষের মর্যাদার পক্ষে, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেন।’ এ সময় উপস্থিত অধিকারকর্মীরা স্লোগান দিতে থাকেন— ‘এদুয়ার্দো কোথায়?’ তোরেসের পরিবার ও সহকর্মীরা জানান, নিরাপত্তা বাহিনীর…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে ওয়াশিংটনের একটি ‘খুব, খুব জোরালো’ বাণিজ্যচুক্তির খসড়া রয়েছে, যার মাধ্যমে মার্কিন ব্যবসাগুলোর জন্য চীনের অর্থনীতি উন্মুক্ত হবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে আমাদের একটি খুব, খুব শক্তিশালী চুক্তির সীমারেখা নির্ধারিত হয়েছে। তবে এই চুক্তির সবচেয়ে উত্তেজনাকর অংশ হচ্ছে—চীনকে আমাদের ব্যবসার জন্য খুলে দেওয়া।’ আন্তর্জাতিক সফরে যাত্রাপথে এয়ারফোর্স ওয়ানে বসেই তিনি এ সাক্ষাৎকার দেন।ট্রাম্প বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা আমাদের জন্য যেমন উত্তেজনাকর, তেমনি চীনের জন্যও হতে পারে। আমরা চীনকে উন্মুক্ত করার চেষ্টা করছি।তবে তিনি চুক্তির বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে আমরা মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এর আগে তিনি আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান। চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পাশাপাশি তিনি আজ সারাদিন বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত আজ সকালে নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সকাল ৯টা ২২ মিনিটে শাহ্ আমানত বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা আজ সারাদিন বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর…

আরও পড়ুন

মার্কিন আইনজীবী, লেখক ও মানবাধিকার কর্মী মেরি কেরি কেনেডি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ সকালে বাসসকে জানান, কেনেডি গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে। মিশরের পক্ষ থেকে এটি অনুমোদিত হলে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে।তা ছাড়া সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে মিশরের পক্ষ থেকে…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই- নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়।আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে তিনি বাসসকে বলেন, “আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। শফিকুল আলম বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের…

আরও পড়ুন

জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘ-এর নতুন কমিটি ঘোষিত হয়েছে। সোমবার (১২ মে) আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়ন্ত সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈয়ুম হক সিদ্দিকী নীরব মনোনীত হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। নবনির্বাচিত সভাপতি জয়ন্ত সাহা বলেন, “আমি এই সংগঠনকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত কাজ করে যাবো। সবার সহযোগিতায় সংগঠন তার আপন শক্তিকে জেগে উঠবে বলে আশা করছি।”

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। মঙ্গলবার এসএসসি পরীক্ষার শেষ দিনে ঈশ্বরগঞ্জ উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫ হাজার শিক্ষামূলক লিফলেট বিতরণ করেন ওয়াইপিএজি ঈশ্বরগঞ্জ শাখার সদস্যরা। বেলা ১টায় ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির এ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সুজন সদস্য অধ্যক্ষ কামরুল আলম, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রোমান কবীর, সাইমন রহমান, ইসরাত আরশিয়ানা মৌ, পুষ্প রানী গৌড় প্রমুখ।…

আরও পড়ুন

জাককানইবি প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ১৩ মে মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।…

আরও পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।গতকাল সোমবার দিবাগত রাতে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হল। কিন্তু, লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেয়া যাবে না। বরং, সকলের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে। মাহফুজ আলম আরো বলেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী…

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বুধবার তিনি নিজ জন্মভূমিতে যাবেন। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন । প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, মুহাম্মদ ইউনূস আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও…

আরও পড়ুন

স্টাফ রিপার্টার সুনামগঞ্জ জেলার উন্নয়ন পরিকল্পনা সম্ভাবনা ও সমস্যা নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। মতবিনিময় সভায় জেলার উন্নয় কর্মকান্ডে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া । গত রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড, মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রেজাউল করিম ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।মতবিনিময় সভায় জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের…

আরও পড়ুন

শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। দেশের নানা প্রান্ত থেকে মেধাবী ও স্বপ্নবিলাসী শিক্ষার্থীরা ছুটে আসছেন উচ্চশিক্ষার আশায়। তবে অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থনৈতিক সংকটে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল। সম্প্রতি নীলফামারি জেলার মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম স্থান অর্জন করে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু ভর্তি ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ জোগাতে না পারায় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছিল। ঠিক সেই সময়েই আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন…

আরও পড়ুন

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা ভিসি অধ্যাপক ড শূচিতা শরমিন এর একটি সাক্ষরের জন্য ৩ মাস ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে। সব ক্লাস শেষ হওয়ার পরও শুধুমাত্র ভিসির একটি স্বাক্ষর না থাকায় পরীক্ষাটি সঠিক সময়ে নিতে পারে নি সমাজকর্ম বিভাগ। যদিও একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল নির্ধারিত ছিলো। তবে প্রশাসনিক জটিলতায় তা আটকে পড়েছে। যা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী সমাজকর্ম বিভাগের একটি কোর্সে পড়িয়েছেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, যিনি কোর্সটি পড়ান, সেই শিক্ষকই ওই…

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য ড.শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে আজ (১২মে) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চসহ শিক্ষার্থীরা। পরবর্তীতে কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন। অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা প্ল্যা কার্ড প্রদর্শন করেন, প্ল্যা কার্ডে ভেসে উঠে,” ১ দফা,১ দাবি, ভিসি তুই এখন যাবি; আমার বোন মরলো কেন, শুচিতা জবাব চাই; ৮ মাস চলে গেল, উন্নয়নের কি হলো?; মামলাবাজ ভিসি, আর নেই দরকার; দুর্নীতিবাজ ভিসি, আর নেই দরকার;।” একই সময় আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন,”ওয়ান ট্রু থ্রি ফোর ফ্যাসিস্ট ভিসি নো মোর; ফ্যাসিবাদের কালো হাত ভাঙ্গে দাও গুঁড়িয়ে দাও; আমার বোন…

আরও পড়ুন

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন…

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মিথ্যা মামলা দাখিল করেছেন। কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে বালাসির পাকার মাথায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক…

আরও পড়ুন