জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকা যুবকের মরদেহটির পরিচয় মিলেছে। সোমবার (১৯ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত ওই যুবকের নাম সোহানুর রহমান সজিব (২০), তার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার জালিয়ার গ্রামের মৃত. নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন…
Author: Niloy Roy
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া। সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার উত্তর কাঠুর (জোরভিটা) নামক এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবুল কাশেম ভুঁইয়া। এদিকে তার জানাজায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম উলামা, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। আবুল কাশেম ভুঁইয়া উত্তর কাঠুর গ্রামের মৃত ইজ্জত আলী ভুঁইয়ার ২য় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনী, সহকর্মী,…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) মোঃ মহসিন উদ্দিন কে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক এর দায়িত্ব দেওয়ায় গাজীপুরের নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে চলেছে। মোঃ মহসিন উদ্দিন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এর দায়িত্বে ও আছেন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক জনার নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদন ক্রমে জাতীয় যুব শক্তির ১৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ১৭ মে (শনিবার)। উক্ত কমিটিতে মোঃ মহসিন উদ্দিন কে কেন্দ্রীয় সংগঠক এর দায়িত্ব দেওয়া হয়। মোঃ মহসিন উদ্দিন জানান, আমি দীর্ঘ দিন যাবত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন,…
জবি প্রতিনিধি: আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক ছাত্রনেতা হিসেবে সর্বজন স্বীকৃত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুড়িগ্রাম জেলা থেকে ভর্তি হতে আসা এক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে ভর্তির অনিশ্চয়তায় পড়লে, তার দায়িত্ব নেন এই ছাত্রনেতা। তৃতীয় মেধাতালিকায় সুযোগ পেয়েও ভর্তি ফি জোগাড় করতে না পারায় দিশেহারা হয়ে পড়ে কুড়িগ্রাম থেকে আসা ওই শিক্ষার্থী। বিষয়টি ছাত্রদল নেতা বাসিতের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নেন। তার এই সহযোগিতায় শিক্ষার্থীটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, এর আগেও বাসিত অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহায়তার…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান-এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি, একটি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, প্রশাসনের কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি সরাসরি ব্যবস্থা নেবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়েই আমি কাজ করতে এসেছি। সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো গবেষণা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের ইতিহাসে এই প্রথম উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনার অংশ হিসেবে পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…
বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবারিয়ার সাধারণ জনগনকে ফ্রিজ ও মোটরসাইকেল এর প্রলাভোন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র বিগত সাত থেকে আট দিন আগে। সেই প্রতারক চক্রের দুই জন আজকে আবার আসে প্রতারণা করতে এমন সময় সাধারণ জনগণের হাতে ধরা পড়েন পরবর্তীতে তালতলী থানা পুলিশ এসে তাদেরকে জনগণের কাছ থেকে নিয়ে জান এবং তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এলাকার জনগণের দাবি যে জনগণের বন্ধু পুলিশ কিন্তু সেই পুলিশই কেন। প্রতারকদের ছাড়াতে সাহায্য করলো। এ বিষয় তালতলী থানার পুলিশের এস আই জহির এর কাছে জানতে চাওয়া হলে তিনি থানায় আসেন বলে…
জেলা প্রতিনিধি, নড়াইল: পাসপোর্ট সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) সকালে নড়াইল সদর পাসপোর্ট অফিস এলাকা ঘিরে সেনাবাহিনীর একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করে, যেখানে অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম চিহ্নিত ও প্রতিহত করা হয়। অভিযোগ ছিল, কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছিল, যা জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। সেনাবাহিনীর এই পদক্ষেপে এলাকাজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়। অভিযান চলাকালীন সেনাসদস্যরা পাসপোর্ট অফিসের অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে আহ্বান জানান। কর্মকর্তারাও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাধারণ মানুষকে সরকারি নিয়ম…
পবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (১৪ মে) বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রর সামনে থেকে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ঢাবিতে লাশ পড়ে, ইন্ট্রিম কি করে’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না’—ইত্যাদি স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে সিআরইএ প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গাইবান্ধায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দরিদ্র মানুষের সেবাদানে সমস্যার মূল কারণ চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য সঠিক পন্থা খুজে বের করা, সেবাদাতা এবং সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরি করা, সেবাগ্রহিতাদের অধিকার সম্পর্কে সচেতন করা, সাধারণ মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস, ধৈর্য, দায়িত্ব ও নেতৃত্ব তৈরি করা, সুশাসনের ও সাধারণ মানুষের ক্ষমতায়নের পথ তৈরি করার উদ্দেশ্যে সরকারি, বেসরকারি ও কমিউনিটি স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে সিআরইএ প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গাইবান্ধায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দরিদ্র মানুষের সেবাদানে সমস্যার মূল কারণ চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য সঠিক পন্থা খুজে বের করা, সেবাদাতা এবং সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরি করা, সেবাগ্রহিতাদের অধিকার সম্পর্কে সচেতন করা, সাধারণ মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস, ধৈর্য, দায়িত্ব ও নেতৃত্ব তৈরি করা, সুশাসনের ও সাধারণ মানুষের ক্ষমতায়নের পথ তৈরি করার উদ্দেশ্যে সরকারি, বেসরকারি ও কমিউনিটি স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায়…
মোঃ মহিবুল ইসলাম,পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় জেন্ডার রেসপনসিভ ( দায়িত্বশীল) বাজেট প্রণয়ন বিষয়ক দুইদিনব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি এনগেজ প্রকল্পের আওতায় ১৪ ও ১৫ মে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ ও কালমেঘা ইউনিয়ন পরিষদের প্রশাসক, সকল ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, স্বেচ্ছাসেবক, ও এনগেজ প্রকল্পের দলীয় সদস্য সহ ২০ জন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সহায়ক হিসেবে ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার রতন। বৈষম্য হ্রাস ও সুযোগের সমতা সৃষ্টি, নারী-পুরুষের বৈষম্য দূর করে সমতাভিত্তিক বাজেট তৈরি এবং তা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী একটি প্রাইভেটকার পৌর শহরে প্রবেশ করে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পথচারীদের আহত ও রাস্তায় চলাচলকারী যানবাহনের ক্ষতি সাধন করে মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয় জনতা প্রাইভেটকারে রক্ষিত কার্টুন ভর্তি কিছু বিদেশী মদের বোতল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক রাজুর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এএসআই ফারুক হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর…
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা আজ বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় এর কার্যক্রমকে গতিশীল করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তার মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ তুলতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এ দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত হয় এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের…
সাম্প্রতিক সময়ে কতিপয় সাবেক সেনাসদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কিছু আবেদন উত্থাপিত হয়েছে, যা সেনাসদর সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সকল আবেদনসমূহ যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে ইতিমধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এবং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। বাকি ৬৯৬টি আবেদন পর্যায়ক্রমে যাচাই-বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা এবং…
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা আজ বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় এর কার্যক্রমকে গতিশীল করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তার মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ তুলতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এ দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত হয় এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের…
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কেন্দ্রীক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টিকে কেন ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে রুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিসংঘের এই রিপোর্টকে কেন সংরক্ষণের নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এসংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টে এক রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। আদেশের পর…
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামীকে খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্র পক্ষের করা আবেদনের (লিভ টু আপিল) শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে আজ এই শুনানি শুরু হয়। রাষ্ট্র পক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক। গত ১ ডিসেম্বর এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামীকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সে রায়ে বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভেনিউ এলাকায়…
আইনি সহায়তা (লিগ্যাল এইড) দানশীলতার কাজ নয় বরং এটি আইনের শাসনের একটি অপরিহার্য উপাদান বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত “ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়বিচার, স্বাধীনতা এবং সাম্যের সাংবিধানিক নীতিতে প্রোথিত বাংলাদেশের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। কিন্তু যতই মহৎ হোক না কেন, কোন সাংবিধানিক অঙ্গীকারই অর্থবহ হতে পারে না, যদি তা সবচেয়ে বেশি প্রয়োজনের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। আর আইনি সহায়তা দানশীলতার…
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম বুধবার অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ করার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্থির শাসনব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার জন্য এ প্রস্তাব করা হয়েছে।লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নিউসম এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যালিফোর্নিয়ার উচিত আগামী বছর থেকে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পাবলিক মেডি-ক্যাল প্রোগ্রামে বা জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি স্থগিত করা। যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন সেই ব্যক্তিদের কাছ থেকে প্রতি মাসে ১০০ ডলার আদায় করা। তিনি বলেন, ‘আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সংখ্যা কমাচ্ছি না।’ ‘বিশেষ করে যাদের নথিপত্র নেই তাদের জন্য আমরা…
