গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় রাসেল মিয়া (২৮) নামের এক যুবক অনলাইনে জুয়া আসক্ত হয়ে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছেন। এ টাকা পরিশোধের সামর্থ্য না থাকায় মানসিক ভাবে চাপে পড়ে বিষপানে আত্মহত্যা করছেন বলে স্বজনদের দাবি। মঙ্গলবার (১০ জুন) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেল মিয়া ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে বলে জানা যায় । স্থানীয়রা জানান, রাসেল মিয়া পরিবার নিয়ে টাঙ্গাইলে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত কয়েক দিন আগে রাসেলের স্ত্রী দুলালী তার বাবা দুদু মিয়ার বাড়িতে রাঘবেন্দ্রপুর গ্রাম চলে আসেন। এদিকে টাঙ্গাইল থেকে ঈদের এক দিন আগে রাসেল…
Author: Niloy Roy
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে “গড়বো সমাজ, গড়বো দেশ – মানবতার বাংলাদেশ” এই স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন-এর ঈদ পুনর্মিলনী ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আয়োজিত এ অনুষ্ঠানে নির্ভর ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্ভর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া বলেন, “মানবতার কল্যাণে কাজ করতে হলে দরকার একটি উদার মন ও দৃঢ় প্রতিজ্ঞা। নির্ভর ফাউন্ডেশন যে দায়িত্বশীলতার সাথে সমাজের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও দেশের…
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার (১০ই জুন) সকালে পৌর মিলনায়তনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার উপজেলা বিএনপি’র আহ্বায়ক বদরুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপি’র মোঃ ফজলুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন মৌলভীবাজার জেলা বিএনপি। সভায় বক্তব্য রাখেন,ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, রানা খান শাহীন, খালিছুর রহমান,শাহাবুদ্দিন আহমদ, আবুল হোসেন, তোফায়েল আহমদ, কাজল মাহমুদ, হুমায়ুন কবীর। উক্ত সভা পরিচালনায় ছিলেন, মুহিতুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মারুফ আহমদ, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা বিএনপি। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়…
বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলালী-ই-বাকী ইদ্রিশী বলেছেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসীদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকল বিভেদ ভুলে, তার হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জরুরি দ্রুত নির্বাচন আয়োজন করা। নির্বাচন হলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আজ মঙ্গলবার বিকেলে, শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদের শুভেচ্ছা, মিলনমেলা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেলাল- ই- বাকী-ইদ্রিশী বলেন, ৫ আগস্টের পর, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন মুক্ত হয়ে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে, এখনও ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা তারেক রহমানের ৩১…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে ৪১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ সিএনজি সহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব -১৪। র্যাব টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ জুন (সোমবার) আনুমানিক দুপুর ৩.৩০ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল নাগরপুর বাজারের ”রাজিয়া শপিং কমপ্লেক্স” সামনে এক অভিযান পরিচালনা করে সিলেটের জৈন্তাপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাদক ব্যবসায়ী মছদ্দর আলী ওরফে বাবুল (৪৪) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার জামুর্কী গ্রামের নেদু মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (৫৮) কে ৪১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএসজিসহ গ্রেফতার করে র্যাব-১৪। উদ্ধারকৃত…
জুলাই শহীদ ওয়াসিম আকরাম এর কবর জিয়ারত করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে একথা বলা হয়েছে। গতকাল সোমবার সালাহউদ্দিন আহমেদ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম এর কবর জিয়ারত করার সময় শহীদ ওয়াসিম এর স্বজনরা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদের মৃত্যু নেই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাসে অমর হয়ে থাকবে শহীদ ওয়াসিম। ওয়াসিম দেশের গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন। এসময় শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের আবেগাপ্লুত হতে দেখা যায়। সালাহউদ্দিন আহমেদ তাদের সান্ত্বনা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কখনো যাতে আর কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সবাই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা বলে যাচ্ছি।’ আজ সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি…
মহানগরী থেকে সম্পূর্ণ বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ সোমবার ঢাকা উত্তর নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য ডিএনসিসি সচেষ্ট রয়েছে। কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে ডিএনসিসি হটলাইনে তথ্য দিলে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসক জানান, এ বছর ডিএনসিসি আওতাধীন এলাকায় গরু, মহিষসহ মোট ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি করা হয়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।…
কোভিড সংক্রমণ এড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । এর আগে রোববার কোভিড-১৯ সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে ঈদুল আজহার ছুটি শেষে ফেরার পথে ট্রেন যাত্রীদেরও মাস্ক পরার আহ্বান জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।
যুক্তরাজ্য সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে সেটা চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে মেঘনা নদী ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র-জনতার খুনের সাথে জড়িত, এ দেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে ড. ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে। হান্নান বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠাবান শাসককে…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৯ জুন)সকালে উপজেলা জামায়াত অফিসে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাংগাইল-০৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোসলেম উদ্দীন,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,আশুলিয়া থানা জামায়াত নেতা মো.আলি আকবর প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের…
আগামী সোমবার (৯ জুন) থেকে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা হারে কমিশন আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী অঞ্চলের আম আড়তদাররা। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আমবাজার রহনপুরে আয়োজিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ী সমিতির এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আমচাষি, ব্যবসায়ী ও আড়তদারদের কাছে কমিশন না নেয়ার সুপারিশ করা হয়েছিল। তবে আড়তদাররা ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা জানান, ৯ জুন (সোমবার) থেকে প্রতি কেজি আমে ৩ টাকা হারে কমিশন নেয়া হবে এবং কমিশন আদায়ে কোনো বাধা সৃষ্টি…
টাঙ্গাইল প্রতিনিধিঃ নানা জাতের দেশি-বিদেশি ফুল, ফল ও ঔষধী গাছের চারা রোপণের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন সোমবার সকালে ধুবড়িয়া ব্রাদার্সের পরিকল্পনায় সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে মোঃ নাজিউর রহমান শুভ্র ও ইয়ামিন হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। এসময় বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব আসিফ উল আলম সোহান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার খুরশিদ আলম বাবুল, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন জিয়া আরফিন নিপুণ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামীম চৌধুরী বাবু, মোঃ আবদুল মোতালেব পলাশ। আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া করা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শফিকুল ইসলামে ছেলে মো. সাগর মিয়া (২৫) এর ধর্ষনে স্বীকার হয়ে ৩ মাসের গর্ভবতী হয়েছে ৬ মাস আগে ডিভোর্স দেয়া সাগরের স্ত্রী। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ৮ জুন রবিবার নাগরপুর থানায় ৬ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী, সাগরের সদ্য সাবেক স্ত্রী। মামলার প্রেক্ষিতে নাগরপুর থানা পুলিশ বিবাদী সাগর কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। ভুক্তভোগীর নাগরপুর থানায় অভিযোগ করে, গত ২৪ মে ২০২২ তারিখে সাগরের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয় এবং গত ৭ই ডিসেম্বর ২০২৪ তারিখে সাগর তাকে তালাক দেয়। এরপর গত ৭ই এপ্রিল…
রংপুর প্রতিনিধিঃ রংপুরে ঘুরতে আসা ২ ইরানি নাগরিককে আটক করে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা হয়েছে । সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন ইরানের দম্পতি হোসেইন সেলিম রেজা(৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন(৫৭) । আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১ টায় তারা একটি প্রাইভেট কার ভাড়া করে নিজে ড্রাইভ করতে করতে ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এ সময় তারা গুগল ম্যাপের সহযোগিতায় কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর (জ্যোতপাড়া) এলাকায় এসে থামেন । পথ ভুলে যাওয়ায় ওই এলাকার লোকজনের কাছে সাহায্য চান । কিন্তু এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা ওই…
মাভাবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গত ২৯ মে শুরু হয়েছে বিষয় (সাবজেক্ট) পছন্দ করার প্রক্রিয়া, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এই সময়কে ঘিরে কিছু প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে মেরিট তালিকায় পেছনের অবস্থান থেকে ‘ভালো সাবজেক্ট’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন একটি চক্রের সন্ধান মিলেছে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক সরাসরি যোগাযোগ করলে চক্রটি ভয়েস পাঠিয়ে জানায়, যেকোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের “বি” ইউনিটে বিষয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা করতে পারে— এমনকি মেরিট পজিশন ২৫ হাজারের ওপরে হলেও। চক্রটি দাবি করে, তারা মেরিট তালিকায়…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ও বাজার এলাকার ফুটপাতসমূহ দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসায়ীদের দখলে থাকায় জনগনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়ে প্রচণ্ড জ্যাম লেগেই থাকতো। জনজীবনে এমন চরম অস্থিরতায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর সহায়তায় সোমবার (২ জুন) বিশেষ অভিযান পরিচালিত হয় এসময় তারা ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি করতে নিষেধ করে । পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার জানান, এই অঞ্চলে গরুর হাট সহ অন্যান্য বাজারে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কার্যক্রম না হয় সে জন্য সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহন করবে । পাশাপাশি জনগনের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী টহল জোরদার করেছে।…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ আব্দুল মোমেন, আটপাড়ার ডিগ্রী কলেজে অধ্যক্ষ মোজাম্মেল হক, স্বরমুশিয়া ইউনিয়নের প্রশাসক মেতাহার হোসেন, শুনই ইউনিয়নের প্রশাসক প্রবীর সরকার, বানিয়াজান ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, দুওজ ইউনিয়নের প্রশাসক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে বি এম উমর ফারুক তুহিন, সুখারী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, দুর্যোগপূর্ণ…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়। জনগণের যাতায়াতের ভোগান্তি লাঘব করতে আজ রবিবার (১ জুন) সকাল থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ও স্থানীয় জনগণের সহায়তায় সাঁকো নির্মাণের কাজ শুরু করা হয়েছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ এর নেতৃত্বে ২৪ সদস্যের একটি টহল দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে প্রায় ২০-২৫ মিটার ভাঙনস্থলে সাঁকো নির্মাণের কাজ চলমান রয়েছে, যা জনসাধারণের চলাচলের জন্য একটি তাৎক্ষণিক সমাধান হিসেবে কাজ করবে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বরগুনা এই…
জবি প্রতিনিধি, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকায় “রায়ের বাকাই স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্যোগে সম্পন্ন হয়েছে এক ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক আয়োজন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টেকনোলজিস্ট হিসেবে ছিলেন মোঃ সাদ্দাম হুসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি “তারুণ্যের আলো” সংগঠন। মেডিকেল শিক্ষার্থী সিয়াম ও তার সহকারীরা রক্ত পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ১৫০ জনের বেশি মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন। পাশাপাশি বেশ কয়েকজনের রক্তচাপ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় উন্মুক্ত রচনা প্রতিযোগিতা,…
