সোমবার, সেপ্টেম্বর ২৮

টাঙ্গাইল প্রতিনিধিঃ

নানা জাতের দেশি-বিদেশি ফুল, ফল ও ঔষধী গাছের চারা রোপণের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন সোমবার সকালে ধুবড়িয়া ব্রাদার্সের পরিকল্পনায় সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে মোঃ নাজিউর রহমান শুভ্র ও ইয়ামিন হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।

এসময় বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব আসিফ উল আলম সোহান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার খুরশিদ আলম বাবুল, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন জিয়া আরফিন নিপুণ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামীম চৌধুরী বাবু, মোঃ আবদুল মোতালেব পলাশ।

আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া করা হয়। পরে ধুবড়িয়া ইউনিয়নের সকল ওয়ার্ড, স্কুল, মাদ্রাসা, মাঠ, ক্লাব সহ সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে শত শত বৃক্ষরোপণ করা হয়। এসব গাছের মধ্যে দেশি-বিদেশি ফুল, ফুল, ঔষধি গাছ প্রধান্য এ বৃক্ষরোপণে পায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version