টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরের রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে ৪১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ সিএনজি সহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব -১৪।

্যাব টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ জুন (সোমবার) আনুমানিক দুপুর ৩.৩০ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল নাগরপুর বাজারের ”রাজিয়া শপিং কমপ্লেক্স”  সামনে এক অভিযান পরিচালনা করে সিলেটের জৈন্তাপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাদক ব্যবসায়ী মছদ্দর আলী ওরফে বাবুল (৪৪) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার জামুর্কী গ্রামের নেদু মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (৫৮) কে ৪১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএসজিসহ গ্রেফতার করে র্যাব-১৪।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য-১২,৪৫,০০০/- (বার লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা। পরে গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version