পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

‎সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়। জনগণের যাতায়াতের ভোগান্তি লাঘব করতে আজ রবিবার (১ জুন) সকাল থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ও স্থানীয় জনগণের সহায়তায় সাঁকো নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

‎ ‎নৌবাহিনীর লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ এর নেতৃত্বে ২৪ সদস্যের একটি টহল দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে প্রায় ২০-২৫ মিটার ভাঙনস্থলে সাঁকো নির্মাণের কাজ চলমান রয়েছে, যা জনসাধারণের চলাচলের জন্য একটি তাৎক্ষণিক সমাধান হিসেবে কাজ করবে।

‎ ‎স্থানীয় প্রশাসনের সহায়তায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বরগুনা এই দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করছে। দ্রুত উদ্যোগ গ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য এ ধরণের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। ‎ ‎উল্লেখ্য, গত ২৯ মে ২০২৫ তারিখে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধটি ভেঙে যায়। যার ফলে নাচনাপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং বহু মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version