যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি এক জাতীয় দৈনিকে ‘চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের মতে, ওই প্রতিবেদন পাঠকদের ভুল ধারণা দিতে পারে। তাই বিষয়টির সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় জি-টু-জি পদ্ধতিতে গম আমদানি করা হচ্ছে। প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার…
Author: Niloy Roy
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি একথা জানান। দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ (ইএসএস) এর লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো। আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথ (ইএসএস) এর এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী এবং এজন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…
যশোরঃ চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ শে অক্টোবর) দুপুর ১২ টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর প্লেস প্রেসক্লাব চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও জেলার প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের জেলার অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও বাসর যশোর জেলার অন্যতম নেতা হাচিনুর রহমান প্রমূখ। উপস্থিত…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ০৫ টি যানবাহন-২টা গেইটলক বাস, ২টি ট্রাক ও ১টি লেগুনাকে জরিমানা করা হয়। যাদের নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-৮৮৪৬, সিলেট মেট্রা-ড-১১-০০১৮, ঢাকা মেট্রাে১৫-৬৪৯৭, ঢাকা-মেট্রো-ব-১১-৭৯৬৩ কে পৃথক মামলায় ৪৫০০/-(চার হাজার পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক…
একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অজ্ঞাত এক নারীকে একটি হত্যা মামলার বাদি সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় টুকু সমর্থকদের মাঝে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেতাকর্মীদের দাবি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইতিপুর্বেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা চালায়। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন। এ ব্যপারে রাতেই টুকু টাঙ্গাইল সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এতে তিনি উল্লেখ করেন, রোববার দিবাগত…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিএনপি পরিবার ৭নং সুখারী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় দেওশ্রী নতুন বাজারে আয়োজিত এ সভার আয়োজন করে আটপাড়া বিএনপি পরিবার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া বিএনপি পরিবারের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল কবীর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি পরিবারের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন খান মোতালিব, মো. আব্দুল মান্নান মনু, মোর্শেদ হাবিব ভুইয়া জুয়েল, নূরুল ইসলাম, ও মাহমুদুল হাসান খান জুলহাস, নেত্রকোণা-৩ (আটপাড়া…
টাঙ্গাইল প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে হত্যার হুমকি এবং অন্তত ৫টি হত্যা মামলার আসামী করার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক মহব্বত হোসেন। জানা গেছে, লাবু খন্দকার নামের এক ব্যাক্তি গত রোববার সন্ধায় মহব্বত হোসেনের হোয়াটস এ্যাপস নম্বরে একটি অডিও কল রেকর্ড পাঠায়। এরপর ক্ষুদে বার্তায় একের পর এক হুমকি দেয়া হয়। ক্ষুদে বার্তায় লাবু খন্দকার বলে সুলতান সালাউদ্দিন টুকু তোকে বাঁচাতে পারবেনা। লাবু আরো হুমকি দেয়, আমি তোর পত্রিকা ও টেলিভিশনের চাকুরী খামু এবং তোকে ৫টি হত্যা মামলার আসামী বানামু। ঢাকায় এনটিভি…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে সোমবার ২৭শে অক্টোবর দুপুরে মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মূল আলোচনা করেন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নমিতা রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিপন চন্দ্র দাস, ১নং খলিলপুর ইউপি পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,এসএমসি এন্টারপ্রাইজ এর সেলস ম্যানাজার সিলেট এরিয়া মোঃ জাহাঙ্গীর আলম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল…
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তিনি গত ৫ আগস্টের পূর্বে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারে হামলার শিকার হয়েছেন বলে জানা যায়। হামলার পরপরই স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা যায়, রববিার সন্ধ্যায় বাজারের একটি ফার্মেসিতে বসা ছিলেন কাশেম চেয়ারম্যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার উপর। সেখান থেকে উপস্থিত জনতার প্রতিরোধে দূর্বৃত্তদের হাত থেকে নিরাপদে চলে যান তিনি। তবে চেয়ারম্যানের সাথে থাকা লর্ডহার্ডিঞ্জ বাজার কমিটির সভাপতি নজির মেম্বার ও মুসা নামের এক…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যু সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারওয়ান আলম (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারওয়ান গুরুতর আহতসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পিকআপ ভ্যান চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা…
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সব সময় মাঠে থাকবে। আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব বলেন—বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও…
মৌলভীবাজার প্রতিনিধি: রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২৬শে অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। “এনআইডি যার, টিকিট তার”নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা। অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায়…
মৌলভীবাজার প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেলপথ সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে সিলেট অবদান রাখলেও, উন্নয়নেরয় দিকে বৈষম্যের শিকার এজন্য সিলেট পিছিয়ে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে জোড়াতালিতে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে। তারা আরও…
স্টাফ রিপোর্ট: সিলেট রেলওয়ে স্টেশন এলাকার রেলের জমি দখল করে নির্মিত ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’ উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়। এর আগে মসজিদ কর্তৃপক্ষকে কোরআন শরীফসহ গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল। রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁশ ও টিনের তৈরি ওই মসজিদটির আর অস্তিত্ব নেই—চারদিকে পড়ে আছে বাঁশের বেড়া ও অন্যান্য সরঞ্জাম। মাটিতে পড়ে থাকা একটি ব্যানারে এখনো লেখা রয়েছে “৩৬০ আউলিয়া জামে মসজিদ”। মসজিদের মোতোয়াল্লি পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, এটি সরকারি জমিতে নির্মিত ছিল। প্রশাসন জানিয়েছে অনুমতি ছাড়া স্থাপনা তোলা হয়েছে,…
স্টাফ রিপোর্ট: সিলেট নগরের পাঠানটুলা এলাকার ঐতিহাসিক স্থাপনা ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ অবশেষে স্থগিত করা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক দিন ধরে স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী এই বাড়ি সংরক্ষণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ভাঙার কাজ চলতে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সিলেটজুড়ে। শনিবার‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট’-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, স্থপতি, সংস্কৃতিকর্মী ও ইতিহাসপ্রেমীরা। ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ’ (আইএবি) সিলেট শাখা,…
স্টাফ রিপোর্ট: স্বারাষ্ট্র মন্ত্রণালয় (মাদক অধিশাখা)’র যুগ্ম সচিব এ. এফ. এম এহতেশামূল হক বলেছেন, এলোমেলো মাদকদ্রব্য সমাজকে বিনষ্ট করে ফেলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন বিভাগকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনা বাড়াতে হবে। স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা, পরিবারে সচেতনা বাড়াতে হবে। স্কুল কলেজের ২শত গজের মধ্যে কোন ধরনের মাদকদ্রব্য রাখা বিক্রি করা নিষেধ। সেই বিষয়ে স্কুল কলেজের প্রধান শিক্ষকদের জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি পরিবার সাইকোলজিস্ট হতে হবে। সন্তানদের কথা শুনার মত পরিবেশে তৈরী করতে হবে। মাদকের ছোবল থেকে বের হয়ে আসতে হবে। চিকিৎসার মাধ্যমে যারা সুস্থ্য হয়, তাদেরকে মূলস্রোতধারায় ফিরিয়ে আনতে হবে। তাদেরকে…
স্টাফ রিপোর্ট: সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের মাত্র পাঁচ দিন আগে, রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে হবে। (স্মারক নম্বর: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১; তারিখ: ২৬ অক্টোবর ২০২৫)। যদিও চিঠিতে স্থগিতাদেশের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবু ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, চিঠিতে ভোটার তালিকা যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় কিছু…
স্টাফ রিপোর্ট: বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ সিলেটের সব উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। রোববার নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় চলমান প্রকল্প বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন। তিনি বলেন, আমরা সিলেটবাসীর কোনো ভোগান্তি চাই না। তাই যথাযথ মান ঠিক রেখে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পসহ চলমান সব প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান…

