Author: Niloy Roy

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে (জি টু জি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাডোরা জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতঃপূর্বে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে। ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে…

Read More

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদরদপ্তর সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনের অভিযানে গ্রেফতারের পাশাপাশি সারাদেশ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ ও ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। সারাদেশে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Read More

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন মামলার সাক্ষী হুম্মাম কাদের চৌধুরী। আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষীর জবানবন্দিতে তাকে গুম, নির্যাতনের বিস্তারিত তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান। এরপর ট্রাইব্যুনালে এই মামলায় তাকে আসামি পক্ষে জেরার জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেন। এই মামলায় আজ প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আগে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটরের সাথে এই মামলায় আজ প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ…

Read More

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। আলোচিত এ রায়টি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। গত ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা…

Read More

২০২৬ সাল বিশ্ব ইতিহাসের চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। দেশটির জলবায়ু বিষয়ক ওয়েবসাইট ক্লাইমেটডাটা.সিএ–তে প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরটি রেকর্ডভাঙা উষ্ণ বছরগুলোর তালিকায় থাকাটা প্রায় নিশ্চিত। বিশ্লেষণে বলা হয়েছে, শিল্পবিপ্লবের আগের সময়ের (১৮৫০-১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৩৫ থেকে ১ দশমিক ৫৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এর মধ্যে প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে যেতে পারে। বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তবে…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা…

Read More

প্রত্যাশার রাষ্ট্র গড়ে তোলার জন্য গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে তিনি এই বার্তা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনে গণভোটেও অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশামতো গড়ে তোলার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।’ নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে প্রফেসর ইউনূস বলেন,‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন’। প্রধান উপদেষ্টার বার্তা বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করে। জাতির উদ্দেশে দেওয়া…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী সোমবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন খান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত সংসদ প্রার্থী রবিউল আওয়াল লাভলু। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা দৃষ্টান্তকে ধারণ করে দল ও দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তৃতারা। এ আলোচনা সভা ও…

Read More

মো: মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগন যদি গনভোটে ”হ্যা” ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মক্ত হবে । সোমবার( ১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের হলরুমে ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপুর্ন এবং অংশ গ্রহনমুলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতাবৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, আমাদের একটি পরিকল্পিত ও নতুন রাষ্ট্র দরকার, যে রাষ্ট্রে এক ব্যক্তির খামখেয়ালি চলবে না, আর এই গণঅভ্যুর্থানে দেশের প্রতিটি…

Read More

মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা: ‎গাইবান্ধায় অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য, অবিচার, অনিয়ম-দুর্নীতি থাকবে না। আমরা চাই আপনারা গণভোটে হ্যা ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন। আমরা আগামীতে বাংলাদেশের পরিবর্তন চাই। এজন্য জাতীয় নির্বাচনের দিন আমরা গণভোটের আয়োজন করেছি। নতুন বাংলাদেশ গড়তে এই প্রথমবারের মত প্রবাসী ভাইয়েরা পোষ্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ‎তিনি আরও বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।  সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। উপদেষ্টা সভাস্থলে প্রবেশ করার সাথে সাথেই, দর্শক সারি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা ওসমান হাদী হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। পরে ড. আসিফ নজরুল বক্তব্য দিতে গেলে তাঁরা খুনিদের গ্রেফতার ও বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে আগ্রহ প্রকাশ করলে উপস্থিত শিক্ষার্থীরা সভামঞ্চেই জবাব চান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘ভুয়া, ভুয়া’…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আসছেন। এদিন তিনি শেরপুরের আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য দেবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সফরের অংশ হিসেবে এ জনসভা হচ্ছে। দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে, এ জনসভায় সারাজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর এলাকায় মুহুরী খায়রুল ইসলাম রতন ও তাঁর পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, জমি বেচাকেনা হলেই মোটা অঙ্কের চাঁদা দিতে বাধ্য করা হয়। মতের অমিল হলে আদালতের মাধ্যমে একের পর এক মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে, এমনকি ভেঙে দেওয়া হচ্ছে ছেলে-মেয়েদের বিয়েও। সম্প্রতি এসব অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা এলাকায় গেলে শতাধিক ভুক্তভোগী জড়ো হয়ে মুহুরী রতন, তাঁর ভাই মেহেদী হাসান মঞ্জু ও পিতা সাহেদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অনিয়ম ও নিপীড়নের অভিযোগ তুলে ধরেন। স্থানীয়দের ভাষ্য, খায়রুল ইসলাম রতন…

Read More

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার ১৯ জানুয়ারি দুপুরে জিরো পয়েন্ট মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দৈনিক জনবানী পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান লালের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সহ-সভাপতি মাহাদী হাছান মানিক ও সাবেক প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আলহাজ্ব মাহাবুবুর রহমান মনি এবং জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জলঢাকা প্রতিনিধি রিয়াদ ইসলাম ও সদস্য এহসান এলাহি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি…

Read More

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিতাই ইউপির ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও পানিয়ালপুকুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে লাল মিয়া (৪৫)। অপহরণ মামলায় নিতাই কুড়ানীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম মিয়া (৩৭), মাদক সেবনকারী উত্তর দুরাকুটি মাষ্টার পাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২), আবুজার রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও রফিকুল ইসলামের ছেলে মাহাবুব ইসলাম (২৭)। পুলিশ জানায়, যুবলীগ নেতা লাল মিয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার বিকালে শ্মশান বাজার থেকে তাকে গ্রেফতার করা…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘জাতি গঠনে নারীর ক্ষমতায়ন শুরু হতে হবে ঘর থেকে।’ তিনি বলেন, নারী সমতা কেবল নারীদের বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি একটি সামগ্রিক অর্থনৈতিক ও জাতীয় ইস্যু। অর্ধেক জনসংখ্যাকে গৃহস্থালির অদৃশ্য শ্রম আর সামাজিক চাপে কোণঠাসা করে রেখে কোনো দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ফোরাম ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রথমবারের মতো জনসমক্ষে…

Read More

আমি মেজর জিয়াউর রহমান… বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি’— ১৯৭১ সালের সেই চরম সংকটময় মুহূর্তে এটিই ছিল তৎকালীন মেজর জিয়ার সেই ঐতিহাসিক আহ্বান। পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা চালিয়ে দেশকে রক্তগঙ্গায় পরিণত করেছিল, যখন গোটা জাতি দিশেহারা ও কিংকর্তব্যবিমূঢ়, ঠিক তখনই তাঁর এই কালজয়ী ঘোষণা আশার আলো হয়ে আসে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জিয়াউর রহমান হয়ে ওঠেন ‘৭১-এর কণ্ঠস্বর’। সেই ভয়াল রাতে কামানের গর্জন আর গুলির শব্দে যখন বাঙালির ঘুম ভেঙেছিল, সেই বিভীষিকাময় মুহূর্তে তাঁর স্বাধীনতার ঘোষণা দেশজুড়ে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। প্রথমে নিজের ব্যাটালিয়নের সামনে এবং পরবর্তীতে ২৭…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ ১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এক শ্রদ্ধা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী, সাহসী ও জননন্দিত রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার যে অনন্য দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আজও রাজনৈতিক কর্মী ও দেশপ্রেমিক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। আলহাজ্ব হাতেম খান আরও বলেন, শহীদ জিয়ার জীবনদর্শন…

Read More

লোকমান আহমদ, সিলেট সিলেটের শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যাওয়া একটি হাতিকে প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে বন বিভাগের তত্ত্বাবধানে মালিকের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। এরপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাতিটিকে ভাড়া আনা হয়েছিল। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। সিলেট…

Read More

লোকমান আহমদ সিলেট বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট আগমন ও নির্ধারিত জনসভাকে সামনে রেখে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। এ উপলক্ষে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকাল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত…

Read More