জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় পূর্ব কলকিহারা গ্রামের দশানী নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করা হচ্ছে। অথচ সরকার মহা প্রকল্প গ্রহণ করে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার জিওব্যাগ ফেলছে নদীর পাড় রক্ষার জন্য । যার কার্যকারিতা বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় বিস্তীর্ণচর অঞ্চল থেকে নদী রক্ষা প্রকল্পের উত্তোলনকৃত বালি দুটি ভেকু (এক্সাভেটর) দিয়ে মাটি তুলে ট্রাকে দিচ্ছে এবং সারি সারি ট্রাক দাঁড় করানো আছে। প্রতিদিন বালু এখান থেকে উত্তোলন করা হচ্ছে। এতে এই অঞ্চলের রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ধুলাবালিতে পরিপূর্ণ এবং রাস্তাঘাটের চিহ্নও ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো এলাকাটি রয়েছে চরম ঝুঁকিপূর্ণ…
Author: Niloy Roy
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধোবারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হুদা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ সায়েমা বেগম। ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। শনিবার সারাদিনব্যাপী বিভিন্ন স্থানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। লিফলেটে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিসহ ৩১ দফার মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশাজীবীর হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান প্রচার করেন। পথসভায় ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, “তারেক রহমানের ঘোষিত…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ করে সিলিং ফ্যান খুলে পড়ে আফরোজা আক্তার (১৫) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রী আহত হয়েছে। রবিবার (২৪শে আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে । বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, সকাল পৌনে ১১টার দিকে অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলাকালে হঠাৎ একটি বিকট শব্দে ফ্যানটি নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। ফ্যানের ব্লেডে আঘাত পেয়ে ছাত্রী আফরোজার নাক কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ভবনটি আগে একতলা ছিলো। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) মাধ্যমে…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘদিনের একটি জমি নিয়ে কয়েকদফা আদালতের রায়ের পরও নতুন করে দখলের অভিযোগ উঠেছে। এতে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। দু’পক্ষের উত্তেজনা থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও সেনা সদস্যের একটি দল। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ৩ একর ৪৫ শতক জমি ১৯৩৪ সাল থেকে ভোগদখলে আছেন ইয়াকুব আলী খানের সন্তান আব্দুল গফুর খান ও আব্দুল হেকিম খান। জমিটির মালিক হিসেবে আরএস, বিআরএস খতিয়ানে আব্দুল গফুর খান ও আব্দুল হেকিম খানের নাম রয়েছে। বর্তমানে জমিটি ভোগ করছেন গফুর খানের সন্তান মোয়াজ্জেম হোসেন, জেবুন্নেসা খানম, কামরুন্নেসা খানম ও মমিনুননেসা খানম।…
মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩শে আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকবৃন্দ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে শতশত মানুষ অংশ নেয়। এছাড়াও মানববন্ধনে যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো.মহসিন মিয়া মধু, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কতুব উদ্দিন সোহেলসহ অনেকে। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের শ্রীমঙ্গলের সমন্বয়ক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া প্রতিনিধি…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে ‘লাশের গল্প’। যে কিশোরের মৃত্যু ধরে নিয়ে স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন, সেই রবিউল ইসলাম নাইম (১৪) জীবিত উদ্ধার হয়েছেন! শুক্রবার (২২শে আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে নানার বাড়ি থেকে তাকে জীবিত অবস্থায় খুঁজে পান স্বজনরা। পরে কুলাউড়া থানাপুলিশ তাকে হেফাজতে নেয় এবং শনিবার (২৩শে আগস্ট) মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। রবিউল সিলেটের ওসমানীনগর উপজেলার গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। জানা যায়,গোয়ালাবাজারের বগুড়া রেস্টুরেন্টের কর্মচারী রবিউল গত ২৬শে জুলাই নিখোঁজ হন। এরপর ৩রা আগস্ট কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার সেটিকেই রবিউলের লাশ…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারের ড্রেন বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ করে মাসিক চুক্তিতে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে অবৈধ স্থাপনার ফলে জলাবদ্ধতায় বাজারে আসা জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ব্যাপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের জায়গা দখল মুক্ত করার জন্য বাজার ইজারাদার সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৫আগষ্টের পূর্বে আওয়ামী স্বৈরাচার এজেন্টরা সরকারি শেড ঘর মাছ মহাল হতে মরিচ মহাল পর্যন্ত দুই পাশের রাস্তা ও ড্রেন ভরাট করে অবৈধ স্থাপনা নির্মান করে মাসিক চুক্তিতে ভাড়া আদায়…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাতের অভিযোগে আটক হওয়া কলেজছাত্র সিজু মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে এএসআইসহ নামীয় ১৫ জন এবং ৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহত সিজুর মা রিক্তা বেগম। আদালতের বিচারক পাঁপড়ি বড়ুয়া মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিআইডিকে। এজন্য ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ জুলাই বিকেলে গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে সিজুকে সাঘাটা…
জবি প্রতিনিধি: ২০২৫ সালের জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা ছিল সম্পূরক বৃত্তির টাকা। কিন্তু বরাদ্দ অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতার কারণে এখনো সেই টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন অবস্থায় থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম হতাশা ও ক্ষোভে ফুঁসছে। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “প্রতিবছর নির্দিষ্ট সময়ে বাজেট অনুমোদন হয় এবং ধাপে ধাপে তা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা চূড়ান্ত করেছে। তবে বর্তমানে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকায় এখনো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা যায়নি। মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫ সালের ১ জুলাই থেকে এই বৃত্তি কার্যকর করবে।”…
ববি প্রতিনিধি: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রকাশ্যে আসে। যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়- হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার। বিশ্ববিদ্যালয়…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুরের ভারড়া ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সভা শুক্রবার (২২ আগস্ট) বাদ আসর ভারড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুল মতিন এবং সভা পরিচালনা করেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মামুন মিয়া। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুস সালাম মিয়া,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল কাদের, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতে সাবেক সভাপতি মেজবাহুল এহসান শোভন এবং সহবতপুর…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ গণসংযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে নেতৃত্ব দেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম। এ সময় সাবেক ছাত্রনেতা মো. হাফিজুর রহমান সুমন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, জটু বিশ্বাস, আজম, যুবনেতা রুবেলসহ স্থানীয় ও পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। গণসংযোগ শেষে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন—দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা বাংলাদেশের…
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাসুদ আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষাড়া সমবায় মার্কেটের চতুর্থ তলায় ‘স্কাইনেট আইটি’ নামের ওই প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৪৭)। তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। র্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. আল মাসুদ খান গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল দোকানটির বিরুদ্ধে তদন্ত চালায়। তদন্তে জাল সার্টিফিকেট তৈরির প্রমাণ মেলে। পরে পরিচয় গোপন করে র্যাবের এক সদস্য গ্রাহক সেজে দোকানে গেলে, তাকে জাল সনদ তৈরি করে দেওয়া হয়। এসময় হাতে-নাতে দোকান মালিককে আটক করা হয়। এরপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ সায়েমা বেগম। ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক…
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসন শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলায় এ শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদ দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী। শুক্রবার (২২শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এতে বলা হয়, তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এ চিঠির অনুলিপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক…
জবি প্রতিনিধি: শিল্প সংগঠন ‘আর্ট ডাইমেনশন’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম শিল্প অভিযান। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত শিল্পীরা বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে একত্রিত হয়ে প্রকৃতি ও পরিবেশকে নতুনভাবে উপলব্ধি করেন এবং নিজেদের ক্যানভাসে তা তুলে ধরেন। অভিযানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রওশন হাবিব, রতন রায় ও ফরহাদ আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত আহমেদ ও সৌরভ বনিক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন, নাইম মৃধা ও হৃদয় হোসেন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ বাচ্চু ও সোহানুর রহমান; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর শুভ্র তালুকদার ও প্রীতম চৌধুরী…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুদে নেয়া পাওনা টাকা না পেয়ে বৃদ্ধ পিতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজিজুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিম উদ্দিন (৭৭) ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর ছেলে সাদেক মিয়া ব্যবসার কারণে প্রায় দুই বছর পূর্বে বিদেশে চলে যান। স্থানীয় বাসিন্দা নুরুল হকের ছেলে আজিজুল হক (৩৮) দাবি করেন, সাদেক তার কাছ থেকে সুদের ওপর টাকা ধার নিয়েছেন। সাদেক বাড়িতে না থাকায় আজিজুল পাওনা টাকার জন্য তার বাবা কাজিম উদ্দিনকে চাপ দিতে থাকেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। লিখিত অভিযোগে…