পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ আগষ্ট) রাতে ফেনী মডেল থানার এসআই সিরাজ মিয়া বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধে অভিযোগে এ মামলা দায়ের করেন। পুলিশের দেয়া মামলায় ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী পৌর সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভুসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) বিকালে ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলাম পুর রোডের সামনে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি করে। হামলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ও দোকান ভাংচুর চালায়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


