মো. জসিউর রহমান (লুকন) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজারের তীর কোম্পানির সয়াবিন তেলের ডিলার লোকমানের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনায়, পূর্বের মূল্যের তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। উপজেলার বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আজকেও তীর কোম্পানির সয়াবিন তেলের ডিলার লোকমান বর্তমান বাজার মূল্যের তেল পাইকারী বিক্রি করেছে। যা প্রতি লিটার ১৯৮ টাকা। এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে একটি চৌকস দল, জেলা ভোক্তা অধিকারের কম্পিউটার অপারেটর মো. বাবুল হোসেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও বাজার বণিক সমিতির সভাপতি আনিছুর রহমান পুলক ও সাংবাদিকগণ। ১৬ মে রবিবার দুপুরে এ অভিযানে মেসার্স লোকান ট্রেডার্সের মো. লোকমান হোসেনকে পূর্বের মূল্যের তেল মজুমদা রাখার জন্য ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোট ৪৭৫২ লিটার সয়াবিন জব্দ করে তা প্রকৃত মূল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে টাঙ্গাইল জেলার জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম বলেন, জেলা ভোক্তা অধিকারের পরিচালক স্যারের নির্দেশে আমাদের আজকের এ অভিযান পরিচালনা করেছি। মূল্য তালিকা প্রদর্শন, প্রকৃত মূল্যে পন্য সামগ্রি বিক্রি, গুনগত মানের পন্য বিক্রি, সরকারের ব্যাবসায়িক নীতিমালা মেনে চলা, ভোক্তাদের না ঠকানো, প্রচলিত আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করার বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের অবহিত করা হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এসময় ৪৭৫২ লিটার সয়াবিন তেলে জব্দ করে প্রকৃত মূল্যে বিক্রির নির্দেশ প্রদান ও ১৩ হাজার টাকা জরিমানা করে ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
ব্রেকিং নিউজ
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


