জসিম উদ্দীন, কলমাকান্দা, (নেত্রকোণা)প্রতিনিধি কথায় আছে মরার উপর খাড়া গা! একে তো সয়াবিন ২২০ টাকা, পেয়াজ ৪০ টাকা, রসুন ৭০ টাকা দিয়ে কিনে একটি মধ্যবৃত্ত পরিবার চালানো কষ্টসাধ্য তার উপর দীর্ঘ দিন বারীবর্ষনের কারণে উজানের পাহাড় থেকে নেমে আসা ঢলে কৃষকের শেষ সম্ভল বোরো মৌসুমের ধান পানিতে তলিয়ে যাচ্ছে। জানা যায় এক সপ্তাহের ও বেশি সময় ধরে বারীবর্ষন থাকার কারণে পাহাড়ি ঢলে এসব ধানের জমি তলিয়ে যাচ্ছে, পর্যাপ্ত দিনমজুর না থাকার কারণে জমিতেই নষ্ট হচ্ছে অনেক ধানের জমি তারপর আবার পানিতে তলিয়ে বিলীন হচ্ছে কৃষকের স্বপ্ন। কলমাকান্দার কৈলাটি ইউনিয়ের বেশ কয়েক বিলে পর্যাপ্ত বাঁধ না থাকায় প্রবল বৃষ্টির কারণে পানি বিলে প্রবেশ করে নষ্ট হচ্ছে ধান। এদিকে মেধা বিল, দরগা, ফিট্রা বিলে হঠাৎ পানি প্রবেশ করে সোনালী ধান নষ্ট হওয়ায় শ্রমিকের কারণে অনেকেই নিজেরাই ধান কাটতে শুরু করেছেন পরিবার পরিজন নিয়ে। কৃষক আঃ মোতালিব জানান, গত ২ দিন আগে বারী বৃষ্টি হলেও পানি এমন গতি ছিল না সকাল থেকে এখন পর্যন্ত ২/৩ ফুট পানি বেড়েছে। তাই নিজের ৪ শতক ফসলি জমি নিজেই কাটতে শুরু করেছি পরিবার পরিজন নিয়ে।
ব্রেকিং নিউজ
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন: তারুণ্যের ঐক্য, সাহস ও সংগ্রামের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তারুণ্যের শক্তি ও সংগ্রামের অঙ্গীকারে সাজ্জাদুল মিরাজ
- ঝানজাইল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ
- অবৈধভাবে সার পাচারের সময় কেন্দুয়ায় ৩২ বস্তা ডিএপি সার জব্দ
- নেত্রকোনায় মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় দাদার হাত ধরে লাঠিখেলায় ৫ বছরের আজমাইন
- ওষুধের ভিড়ে বঞ্চিত মুমূর্ষু রোগী: হাসপাতালের রূঢ় বাস্তবতা ও এক চিকিৎসকের আক্ষেপ
- অপরাধ দমন ও আত্মরক্ষার্থেই আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: পুলিশ অ্যাসোসিয়েশন
- সিপিবি কার্যালয়ে হামলার প্রতিবাদ: দুর্গাপুরে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি


