মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) | (১৫ মে ) রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে গাবতলীর সর্ধনকুটি বটতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেকার চকডহর এলাকার মনছের আলীর ছেলে জিয়াউর রহমান(৩২) এবং জামিরবাড়িয়া এলাকার মাহমুদ আলীর ছেলে রঞ্জু মিয়া(৩৫)। এদের মধ্যে জিয়াউরের নামে এর আগে একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানান, মাদক মুক্ত করার লক্ষে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে৷
ব্রেকিং নিউজ
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন: তারুণ্যের ঐক্য, সাহস ও সংগ্রামের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তারুণ্যের শক্তি ও সংগ্রামের অঙ্গীকারে সাজ্জাদুল মিরাজ
- ঝানজাইল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ
- অবৈধভাবে সার পাচারের সময় কেন্দুয়ায় ৩২ বস্তা ডিএপি সার জব্দ
- নেত্রকোনায় মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় দাদার হাত ধরে লাঠিখেলায় ৫ বছরের আজমাইন
- ওষুধের ভিড়ে বঞ্চিত মুমূর্ষু রোগী: হাসপাতালের রূঢ় বাস্তবতা ও এক চিকিৎসকের আক্ষেপ
- অপরাধ দমন ও আত্মরক্ষার্থেই আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: পুলিশ অ্যাসোসিয়েশন
- সিপিবি কার্যালয়ে হামলার প্রতিবাদ: দুর্গাপুরে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি


