আরিফুর রহমান, ঝালকাঠি।। বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস ও দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঝালকাঠি সদস্যরা শুক্রবার (২৫ মার্চ) বেলা ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ থেকে এ আহ্বান জানানো হয়। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে টিআইবি,ইয়ুথ অ্যাকশন সোসাইটি বাংলাদেশ স্কাউটসের সদস্যরা জলবায়ু ধর্মঘটে অংশ নেন। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভির সভাপতিত্বে সহ-সমন্বয়ক সিরাজুল ইসলাম, সহ-সমন্বয়ক খুরশিদ জাহান, টি আই বি ঝালকাঠি জেলার সমন্বয়ক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা , বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে দেশকে বাঁচাতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন ও সরকারের এগিয়ে আসার ও বিশ্ব নেতাদের এই উপকূলীয় দেশ গুলোর স্বার্থে কাজ করার আহ্বান জানান।
ব্রেকিং নিউজ
- পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনায় ছাত্রদলের বিশাল শোডাউন
- মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরি: ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
- এসআরবির জালে ময়মনসিংহের জোড়া ধর্ষণ মামলার দুই আসামি
- বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!
- কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে ধর্ষণচেষ্টা, ৯ দিনেও অধরা আসামিরা
- জিআই পণ্য নকশি কাঁথা: বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে জামালপুরে কর্মশালা
- মোহনগঞ্জে পিতৃত্বের অস্বীকৃতি ও নির্যাতন: অবশেষে গ্রেপ্তার ভগ্নিপতি


