জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে রহিমা বানু (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার কয়া গ্রামে। রহিমা ঐ গ্রামের ওয়াজেদ আলী মেয়ে। মেয়ের দাদা মোজাফ্ফর রহমান জানান, দুপুরে শ্বাশুরীর সাথে কথাকাটির এক পর্যায়ে নিজ ঘরে শুয়ে পড়েন। বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত ঘর থেকে না ওঠায় দরজায় ধাক্কা ধাক্কি করেন। পরে খুলে দেখেন সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঐ গ্রামের একজন ফোনে জানালে আমি ওসিকে জানায়। থানার ওসি তদন্ত গোলাম সারোওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


