জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য শেখ সেলিম এমপির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আজ বুধবার (২রা মার্চ) বিকাল ৫.৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন গোপালগঞ্জের বিভিন্ন স্হানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫% নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন।এর ফলে তাদের যাতায়াতের সমসয় স্থানীয় কিছু বখাটে দ্বারা বিভিন্ন সময় হেনেস্তার শিকার হন।এরিই অংশ হিসাবে গত ২৩এ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন।এমনকি এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে হামলার শিকার হন তারা আরো বলেন গতকাল দুইজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিলে তাদেরকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমরা নারী শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছি।আমরা নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ সেলিম এমপির হস্তক্ষেপ কামনা করছি উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে ফিরছিলেন। পথে তাদের জোর করে অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ


