স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে এসআই দেবাশীষ ক্লোজড এসআই দেবাশীষ সুত্রধর । সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। আজ সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।
প্রসঙ্গত, উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেন বলেও অভিযোগ আনা হয়েছে
ব্রেকিং নিউজ
- নিখোঁজের তিনদিন পর তিস্তায় মিলল আরমানের মরদেহ
- কবিতা পাঠ ও বাউল গানে প্রাণবন্ত হয়ে উঠল কেন্দুয়ার ‘শরৎ বন্দনা’ সাহিত্য আসর
- দুর্গাপুরে ভবানীপুর ঈদগাঁ মাঠের সামনে থেকে মাদকসহ গ্রেপ্তার ২
- মদনে হাতবিহীন মাদক মামলার আসামিসহ দুজন আদালতে প্রেরণ
- দুর্গাপুরের চকলেঙ্গুড়া থেকে বিদেশি মদ জব্দ করল পুলিশ
- বাবার ঘর থেকে তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
- বিয়ের প্রলোভনে ধর্ষণ: জামালপুরে যুবকের অর্থদণ্ডসহ যাবজ্জীবন
- দেশ আমাদের মা, তাকে ভালোবাসতে হবে: নেত্রকোনার পুলিশ সুপার


