টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত। শনিবার ১৫ জানুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় উপজেলার উপেন্দ্র সরোবর (দীঘি) সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ধুবড়িয়া থেকে নাগরপুরগামী সিএনজির সাথে বিপরীত দিকে যাওয়া একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, এলাসিনের আব্বাস আলীর ৬ বছরের মেয়ে ঝর্না আক্তার (৬) ঘটনা স্থলে প্রাণ হারায় বলে জানা যায়। ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে নিহতের পরিবার থেকে নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ব্রেকিং নিউজ
- পিছিয়ে পড়া মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নেত্রকোনায় কর্মশালা
- দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগ: লাখ টাকার মাছের ক্ষতি থানায় অভিযোগ
- এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্গাপুরে বিশেষ উদ্যোগ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা


