শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:
নান্দাইলে মটর সাইকেল দুর্ঘটনায় সুমন আহম্মেদ (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রাকিব (১৭), মুসা(১৮) বাব্বি (১৭) নামে ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে ৮.৩০ মিনিটের সময় কানুরামপুর -ত্রিশাল সড়কের রফিক উদ্দিন ভূঁইয়া সেতুর নান্দাইল প্রান্তে দুই মটর সাইকেল বিপরীতমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাঘরা গ্রামের সাইদুর রহমানে পুত্র। তিনি বেঙ্গল কোম্পানি চাকুরী করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় : গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের সুমন আহম্মেদ সকালে মটর সাইকেল যোগে নান্দাইল যাচ্ছিলেন। বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু পার হওয়ার সময় নান্দাইল সীমানায় বিপরীত মুখী দ্রুত গতির আরেকটি মটর সাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুমন ঘটনাস্থলেই মারা যায়। এতে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের রাকিব, মুসা, রাব্বি নামের ৩ জন গুরুতর আহত হয়। আহত ৩ জন গফরগাঁও সরকারী কলেজের ছাত্র।
আহত অবস্থায় ৩ জন কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা দুটি মটর সাইকেল দুমড়ে মুছড়ে যায়।
চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার জানান, সকালের দিকে ব্রিজের উপরে দুই মটর সাইকেলের বিপরীতমুখি সংঘর্ঘে এ দূর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


