মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থানার আয়োজনে থানা চত্ত¡রে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা)। এস.আই সুশান্ত কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিষ্টান পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার সম্পাদক সুবাস চন্দ্র, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মহির উদ্দিন মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী সহ জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রেকিং নিউজ
- ভিডিও করে ব্ল্যাকমেইল ও সংঘবদ্ধ ধর্ষণ: দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
- কলমাকান্দায় পুলিশের অভিযান: ধানক্ষেত ও স্কুল ব্যাগ থেকে মদ উদ্ধার
- এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, প্রতিকার কী?
- হুতি কারা? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী থেকে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ইতিহাস
- হার্টে ছিদ্র নিয়ে লড়ছে মাহিরা, বাঁচাতে প্রয়োজন আপনাদের একটু সাহায্য!
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
- নেত্রকোনা হাউজ প্রাঙ্গণে সিনিয়র সচিব ও তার সহধর্মিণীর নিম গাছ রোপণ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫


