মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ইং (২০২৭-২০২৮ মেয়াদকাল)-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাইবান্ধা বার এসোসিয়েশন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. রফিফুল ইসলাম বুলু (জিপি) সরকারি কৌশলী, এবং নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এ্যাড. মো: ইদ্রিস আলী সরকার ও এ্যাড. মুহা: আকতারুজ্জামান সরকার। গাইবান্ধা বার এসোসিয়েশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত তথ্যাদি অনুযায়ী,আগামী ২৯ নভেম্বর রবিবার সকাল ৯:৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হবে এবং কোনো বিরতি ছাড়াই বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত তা অব্যাহত থাকবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বার ভবন হলরুমে (৩য় তলা),।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর (বৃহস্পতিবার, সকাল ১০টায়, নোটিশবোর্ডে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে । সেই সাথে মনোনয়নপত্র বিতরণ:-১৫ ও ১৬ নভেম্বর (রবিবার ও সোমবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ও মনোনয়নপত্র জমা দেওয়া তারিখ ১৭ নভেম্বর মঙ্গলবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা) ।
মনোনয়নপত্র বাছাই: ১৮ নভেম্বর বুধবার, দুপুর ২টা থেকে বিকেল ৪টা)। মনোনয়নপত্র প্রত্যাহার: ১৯ নভেম্বর বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া যাবে বলে তফসিল উল্লেখ করা হয়। আরও উল্লেখ থাকে যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ নভেম্বর রবিবার, সকাল ১০টায়, নোটিশবোর্ডে। পদভিত্তিক পদের সংখ্যা ও মনোনয়নপত্রের ফি:কার্যনির্বাহী কমিটির মোট ১২টি পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
পদগুলোর বিবরণ এবং মনোনয়নপত্রের মূল্য নিচে দেওয়া হলো: ১. সভাপতি (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ২০,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ২৫ বছরের হতে হবে)।
২. সহ-সভাপতি (৩টি পদ): প্রতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ১৮,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ২২ বছরের হতে হবে)।
৩. সাধারণ সম্পাদক (১টি পদ): মনোনয়ন পত্রের মূল্য ২০,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ২০ বছরের হতে হবে)।৪. যুগ্ম সাধারণ সম্পাদক (২টি পদ, সকলের জন্য উন্মুক্ত): প্রতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ১৫,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।
৫. নারী যুগ্ম সাধারণ সম্পাদক (১টি পদ, শুধুমাত্র নারীদের জন্য): মনোনয়নপত্রের মূল্য ১৫,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।৬. কোষাধ্যক্ষ (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১৫,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।
৭. গ্রন্থাগার সম্পাদক (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১৫,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।৮. সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১৫,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।৯. সহ-সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১২,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।১০. শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১২,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।
১১. নিরীক্ষক (১টি পদ): মনোনয়নপত্রের মূল্য ১২,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ১০ বছরের হতে হবে)।১২. কার্যনির্বাহী সদস্য (৮টি পদ): প্রতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ৮,০০০/- টাকা (সদস্যপদ কমপক্ষে ৫ বছরের হতে হবে)। প্রধান নির্বাচন কমিশন জানিয়েছে, শুধুমাত্র বার অ্যাসোসিয়েশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাভুক্ত বিজ্ঞ সদস্যরাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
প্রচারাভিযান সংক্রান্ত কড়াকড়ি: কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দল, সহযোগী সংগঠনের নাম-প্রতীক কিংবা নেতা-নেত্রীদের ছবি সংবলিত প্রচারকার্য, ব্যানার, ফেস্টুন, লিফলেট ইত্যাদি ব্যবহার করতে পারবেন না।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারকার্য শুরু করতে পারবেন এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখের ৩৬ ঘণ্টা পূর্বে সকল প্রকার প্রচার-প্রচারণা সম্পূর্ণ বন্ধ থাকবে।
নির্বাচন কক্ষে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা বারের সকল সম্মানিত বিজ্ঞ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেছে প্রধান নির্বাচন কমিশন।


