রুহুল আমিন,স্টাফ রিপোর্টার:
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১০ নম্বর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।
শনিবার(৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে তাঁরা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সংসদ সদস্য স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।
জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


