জাহিদুল ইসলাম ডিমলা:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা সহ রঞ্জন দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ডোঙ্গর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।গ্রেফতারকৃত রঞ্জন দেবনাথ উপজেলার খগারহাট এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসেছে এই তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল ডোঙ্গর বাজার এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন ব্যক্তি সেখানে আসলে বিজিবি তাকে থামতে বলে এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে গ্রেফতার করে।
পরে তার হেফাজত থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা। গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, ডিমলা উপজেলায় মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


