“অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর পিসিআরসিবি ফেইজ–২ প্রকল্পের সহযোগিতায় এবং পশুরবুনিয়া ও সন্ন্যাসী সিসিআরসি’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে পশুরবুনিয়া সিসিআরসি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে পশুরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের প্রায় শতাধিক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নারীর অধিকার, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারী নারীদের মধ্যে উপস্থিত বক্তৃতা ও আনন্দঘন পরিবেশে বালিশ বদল খেলার আয়োজন করা হয়। এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নারীরা সিসিডিবি’র নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজে নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের আয়োজন নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সংযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহনকারীগন আশা প্রকাশ করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment
