জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়। সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ (১৭ব্যাচ) সেশনের শিক্ষার্থী পর্যন্ত স্থান দেয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের
- এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
- দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ভূমিকম্পে কেঁপে ওঠলো পঞ্চগড়সহ আশপাশের এলাকা
- বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- নেত্রকোনায় প্রশাসনের প্রাণকেন্দ্রে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ২ শিক্ষার্থী
- বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান
- কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হিমালয় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা দণ্ড


