মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যানারে ছোট লেখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে @@রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয়। একপর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয়ে অবস্থানের সময় আমাদের ওপর হামলার চেষ্টা করে ফারুকের সমর্থকরা। এ সময় আমরা তাদেরকে ধাওয়া করি। এ ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মহাসড়ক ও বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে দেখা যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাজুড়েই থমথমে অবস্থা বিরাজ করে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- মৃত্যুর আগে গুলিটি দেখতে চেয়েছিলেন মন্নাস, ৫৫ বছর পর পাকবাহিনীর
- মোহনগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: প্রেমিক কারাগারে, সহযোগী খুঁজছে পুলিশ
- ঝরে পড়া রোধে ১১ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল দোস্ত এইড
- মোহনগঞ্জে কৃষি ভর্তুকিতে অনিয়ম: ইউএনও’র হস্তক্ষেপে বিতরণ স্থগিত
- নেত্রকোনা সীমান্তে মিলল অবিস্ফোরিত শক্তিশালী মর্টার গোলা: এলাকায় চাঞ্চল্য
- ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন
- খালিয়াজুরীতে স্থানীয়দের গাঁজাসহ নারী ব্যবসায়ী পুলিশের খাঁচায়
- সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী


