জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা কৈমারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলু’র সিমাহীন দূর্নীতি ও প্রতিষ্ঠান পরিচালনায় খামখেয়ালিপোনার বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্বাচিত অভিভাবক সদস্যদের চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার সহ দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবকসহ সর্বস্তরের জনগণ। ১৬ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কৈমারী বাজারের বাসহাটি নামক স্থানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৈমারী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য সাইদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মামুনুর রশীদ মান্দু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, রংপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুর নুর দুলাল, কৈমারী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক বসুনিয়া, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যাপক রশিদুল ইসলাম,সাবেক ইউপি সদস্য ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমিন, কৈমারী ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সাফি রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অধির চন্দ্র রায় প্রমূখ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও চাঁদাবাজ মামলার স্বাক্ষী শাহিন আলম, মামলার আসামী অভিভাবক সদস্য সাহিদুল ইসলাম, আবুল হাসান মোঃ সুলতান সোহেল সহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলুর বিরুদ্ধে সিমাহীন দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্রেকিং নিউজ
- বারহাট্টায় জমি নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু
- কেন্দুয়ায় বিলে বিষক্রিয়ায় ১২ লাখ টাকার মাছ নিধন, নিঃস্ব ১৫ অংশীদার
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের প্রথম মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
- ধনু নদী ক্ষতবিক্ষত করে বালু উত্তোলন, হাতেনাতে ধরা পড়ে জরিমানা দেড় লাখ
- বিদ্যামন্দির যখন মাদকের আস্তানা: খালিয়াজুরীতে নৈশপ্রহরীর বেপরোয়া কাণ্ড
- চাকরির শত ব্যস্ততা ও সংগ্রাম পেরিয়ে বিসিএস প্রশাসনে দুর্গাপুরের অমিত খান
- পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবকের জেল-জরিমানা
- মদনে পুলিশের ঝটিকা অভিযান: আধা কেজি গাঁজাসহ কারবারি আটক


