নওগাঁর ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি অভিযোগ দায়ের করেন অপহৃত ছাত্রীর পিতা। আদালতে বাদীর জবানবন্দি গ্রহন করে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহন করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, অপহরণের শিকার শিশুটি জেলার সাপাহার উপজেলার জামালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। উক্ত ছাত্রী নানীর বাড়ি থেকে পড়াশুনা করতো। ২০২৩ সালের ০৮ ডিসেম্বর সাপাহার থানাধীন জামালপুর ফকিরপাড়া গ্রামের জনৈক জাহানারার বাড়ির সামনে থেকে ফুসলিয়ে সিএনজি যোগে ৫ জন আসামী পরস্পর যোগসাজসে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। আজ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহন করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।
ব্রেকিং নিউজ
- বন্যার স্বাস্থ্যঝুঁকি এড়াতে নেত্রকোনায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি
- ১৭ বছর পর ফেরা ‘নতুন কুঁড়ি’তে নেত্রকোনার শিশুদের জয়জয়কার, সংবর্ধনা
- ‘জুলাই অভ্যুত্থান ইতিহাসে অবিস্মরণীয়’: নেত্রকোনার জেলা প্রশাসক
- জামালপুরে নদীভাঙনে নিঃস্ব ৩০ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
- দক্ষতা উন্নয়নে কলমাকান্দায় চালু হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র: অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা
- পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে জাল ছিনতাই, অভিযুক্তের অস্বীকার
- মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রেফতার
- অনিয়ম ও ঘুষের অভিযোগে জিম্মি খালিয়াজুরী খাদ্য গুদাম


