বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
সোমবার (১জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা অবধি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে গণসংযোগ ও পথসভা করেন নূর মোহাম্মদ।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ আজ বকশীগঞ্জ উপজেলার ১৭ টি কেন্দ্রে পথসভায় যোগ দিয়ে আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি ভোটারদের নিকট এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রতি ব্যক্ত করেন।
উক্ত পথসভায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ,পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দীন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ফুটা, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সাকা সহ এলাকাবাসী ও আওয়ামীলীগের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


