ফেনীতে স্বদলীয় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ জন গুরুতর আহত হয়েছে৷ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদ শহীদুল্লাহকায়সার সড়কে ধানসিঁড়ি রেস্তোরায় এ ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্তোরায় যুবলীগেৱ শুভ , শিপন পারভেজ ও সাগর রেস্টুরেন্টে নাস্তা করার সময় তাদের উপর মুখোশধারীএকদল সন্ত্রাসী হামলা চালায়৷ এসময় তাদেরকে কুপিয়ে আহতে করে যুবলীগের পিটু বাহিনি৷ এতে শুভ শিপন মারাত্মক আহত হয় তাদেরকেমধ্যে শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী দুভজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে৷
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
উল্লেখ্য, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পিটু বাহিনীর পিটুকে গত ২৭ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। শুভ ও পারভেজ ১০ থেকে ১২ জন পিটুরঅনুসারি ছিলো। তারা আজ সন্ধ্যায় পিটু বাহিনী ত্যাগ করায় তাদের উপর এ হামলা করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার
- মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- নতুন কুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- ত্রিকালদর্শী বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. এম এ করিমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- ডিমলায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেছে মায়ের, গ্রেফতার ৪
- চুরি করতে গিয়ে আটক ইউপি সদস্য,এলাকায় সমালোচনার ঝড়।


