তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর এলাকার আলীপুর গ্রামের আব্দুল লতিফ মিয়াকে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়৷ শনিবার (২৯ জুলাই ) খবর পেয়ে দুপুরে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সহ এক দল পুলিশ অফিসারগণ অভিযানে উপস্থিত থেকে সহায়তা করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ বড়ডহর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ৩-৪ দিন যাবত নিজের মালিকানাধীন একটি টিলার মাটি শ্রমিকদের দিয়ে কাটাচ্ছিলেন। আব্দুল লতিফ মিয়া তার বসতঘর নির্মাণের জন্য স্থানটি সমতল করতে টিলাটি কেটেছেন। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী জানান, টিলা কাটার বিষয়ে সরকার কঠোর অবস্থানে এবং উচ্চ আদালতের নির্দেশনা ও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরেজমিনে আব্দুল লতিফ মিয়াকে পরিবেশ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
ব্রেকিং নিউজ
- রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাতের শপথ আগামীকাল
- সরকারের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ির নারীরা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন
- পররাষ্ট্রমন্ত্রী ৩ দিনের সফরে চীন যাচ্ছেন আজ
- প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ
- গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার।
- পটুয়াখালীতে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু

