পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লাখ টাকার বিনিময়ে গোপনে পকেট কমিটি বাতিল, নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন অভিভাবকসহ স্থানীয় জনতা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষকের কুশপুত্তলি দাহ করেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় অর্ধশতাধিক অভিভাবকরা এ বিক্ষোব কর্মসূচী পালন করেন। এসময় ছাত্র অভিভাবক মোঃ রেজাউল হক রাজন, মোঃ ইদ্রিস মোল্লাহ, মোঃ হারুন মীরা, বক্তব্য দেন।
বক্তারা বলেন, কোন ধরনের তফসিল ঘোষনা না করেই গোপনে প্রধান শিক্ষক ৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দেন লোকজন নিয়ে পকেট কমিটি বানিয়েছেন। তাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারনসহ অবৈধ কমিটি বাতিল করতে হবে।
স্কুল শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, কমিটির বিষয়ে প্রধান শিক্ষক আমার সাথে কোন আলাপ করেনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, শুনেছি কমিটি হবে তবে হয়েছে কি-না তা আমি জানিনা।
এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, আমি নিজেই প্রিজাইডিং ছিলাম তবে আমাদের যতটুকু দায়ীত্ব তা পালন করেছি তবে প্রধান শিক্ষক কি করেছেন তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী মোঃ আল ইমরান বলেন, অবৈধ পন্থায় কমিটি হয়ে থাকলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ব্রেকিং নিউজ
- “পার্থ–নীহার রসায়ন কি জমে উঠবে? নতুন জুটি নিয়ে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে | The Mail BD.”
- মাত্র সাত দিনের ‘প্রক্সি’, সেরা অভিনেতার স্বীকৃতি—নেপথ্যে কী?
- নেত্রকোনায় সাংবাদিক খুন: মধ্যরাতে গ্রেফতার সন্দেহভাজন আসামি অপূর্ব
- দুর্গাপুরে ঘরে বসে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতে দুজনের সাজা
- রাজকীয় আলোচনায় আবারও হ্যারি-মেগান,যুক্তরাজ্যে হ্যারি-মেগানের নতুন উপস্থিতি, আলোচনায় মেগানের ফ্যাশন
- সাংবাদিক আলিফ হত্যা: বিচারহীনতার বিরুদ্ধে কিউআরএস-এর ৪ দাবি
- মোহনগঞ্জ স্টেশন রোডে উচ্ছেদ অভিযান, অবৈধ দোকানের মালামাল নিলামে
- মোহনগঞ্জে চিকিৎসকের সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


