সোমবার, নভেম্বর ২

তুহিন আলম মুকুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী “আমিনা ইসলাম সুপ্তিকে” বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন, স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

​রবিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের অফিসে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু ও জেনারেল ম্যানেজার এস এম রাফি কৃতী শিক্ষার্থী সুপ্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্তির পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার এস এম রাফি বলেন, ​”আমাদের চিলমারী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন করে আমিনা ইসলাম সুপ্তি এক অনন্য নজির স্থাপন করেছে। প্রতিকূলতার মাঝেও তার এই কঠোর পরিশ্রম ও অদম্য মেধা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।

ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট সবসময় এলাকার মেধাবী ও গুণীজনদের পাশে থাকতে গর্ববোধ করে। আজকের এই ক্ষুদ্র আয়োজনটি শুধু একটি সংবর্ধনা নয়, বরং আগামী দিনে তার চলার পথকে আরও অনুপ্রেরণাদায়ী করার একটি ছোট্ট প্রয়াস মাত্র।” ​প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু বলেন, ​”আমাদের এলাকার একমাত্র জিপিএ-৫ অর্জনকারী আমিনা ইসলাম সুপ্তি শুধু তার নিজের বা পরিবারের নয়, পুরো চিলমারী উপজেলার গর্ব।

তার এই ঐতিহাসিক সাফল্য আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। এলাকার একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তার এই অর্জনকে সেলিব্রেট করতে এবং তাকে ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করতেই আমাদের এই ছোট্ট আয়োজন ‘স্পেশাল পিজ্জা ট্রিট’। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

“সংবর্ধনা ও ট্রিট গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করে আমিনা ইসলাম সুপ্তি বলেন, “আমার এই সাফল্যে ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে যে ভাবে সম্মানিত করেছেন। এবং তাদের স্পেশাল পিজ্জার ট্রিট দিয়ে, আমার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছেন। তাতে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ ও আনন্দিত।

এমন সম্মাননা ভবিষ্যতে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জনে অনেক অনুপ্রেরণা জোগাবে বলে জানা তিনি। সবার কাছে দোয়া চাই, যেন আগামীতেও দেশের ও দশের জন্য ভালো কিছু করতে পারি।” সুপ্তি উপজেলার “গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ” থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। সুপ্তি উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম সুইটের মেয়ে বলে জানা যায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version