শনিবার, অক্টোবর ৩১

যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের আপনজন, প্রবীণ বামপন্থি আন্দোলনের কর্মী হারুন অর রশিদের জন্মদিনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছে যশোরের লাল মশাল। আজ বুধবার সন্ধ্যায় সুরধুনীর সংগীত নিকেতনের অফিসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় হারুন অর রশিদের সঙ্গে দীর্ঘক্ষণ আন্তরিক আড্ডা ও মতবিনিময় হয়। তিনি তাঁর রাজনৈতিক জীবনের নানা লড়াই-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন এবং উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। হারুন অর রশিদ এমন একজন মানুষ, যিনি বয়সের ভার উপেক্ষা করেও মানুষের বিপদে-আপদে ছুটে যান। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, ধর্ম-বর্ণ ও মতাদর্শের পার্থক্য অতিক্রম করে মানুষকে বড় করে দেখা এবং মানবিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাওয়া তাঁর জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

সাম্রাজ্যবাদবিরোধী ও কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন মত ও ধারার মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয়। জন্মদিনের এই শুভক্ষণে যশোরের লাল মশালের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগ্রামী জীবনের ধারাবাহিকতা কামনা করা হয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, লড়াইয়ের গল্প ও দিকনির্দেশনা আগামী প্রজন্মকে মানুষের অধিকার, মর্যাদা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যশোরের লাল মশালের পক্ষে উপস্থিত ছিলেন বাম নেতা শামীম বিশ্বাস, কমরেড খবির শিকদার, লেখক শ্যামল শর্মা, যুব প্রতিনিধি শাহিন হোসেন এবং শ্রমিক প্রতিনিধি শহর আলী ও আকবর হোসেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version