শনিবার, অক্টোবর ৩১

জাহিদুল ইসলাম ডিমলা:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে হামলার ঘটনায় নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর ডিমলা উপজেলা শাখা। বুধবার ২৮ অক্টোবর বিকেল চার টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি উপলক্ষে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ করে, পরে একটি সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, বায়তুলমাল সেক্রেটারি ওহেদুজ্জামান বাবুল, জামায়াতের সাবেক উপজেলা আমির মহিউর রহমান।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে হামলার ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version