শনিবার, অক্টোবর ৩১

জাহিদুল ইসলাম ডিমলা:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে ডিমলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খাঁন লোহানীর সঞ্চালনায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলা যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version