মনিরুজ্জামান খান:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। দেখে ৯৯৯ নম্বরে কল দেন।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান জানান “খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া প্রস্তুতি নেওয়া হচ্ছে।



