আন্তর্জাতিক ডেস্ক | The Mail BD
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের আন্দোলনে যোগ দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বিরোধী জোটের কর্মসূচিতে দলটি অংশ নিতে পারে বলে জানিয়েছেন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে থিরুমাভালাভান জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ে ইন্ডিয়া জোটের আয়োজিত বিক্ষোভে অংশ নেয় টিভিকে। সম্প্রতি দলটি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে। তাঁর ভাষ্য, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও দলটি অংশ নিতে পারে।
বিক্ষোভে বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায়। তাদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণও দাবি করেছে তারা।
গত ৩ অক্টোবর কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়া জোটের রাজ্য পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিল টিভিকে। বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমন্বিত আন্দোলন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। টিভিকেকে রাজ্য পর্যায়ের বিরোধী জোটে স্বাগত জানিয়ে প্রস্তাবও পাস করা হয়।
এর কয়েক দিন পর, ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই বৈঠক কংগ্রেস ও টিভিকের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ায়।
২০২৪ সালে অভিনেতা বিজয়ের নেতৃত্বে যাত্রা শুরু করা টিভিকে তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করে। বিরোধী জোটের বিক্ষোভে অংশ নেওয়ার মধ্য দিয়ে দলটির সঙ্গে জোটের রাজনৈতিক যোগাযোগ আরও দৃশ্যমান হলো। তবে জাতীয় পর্যায়ে জোটের কর্মসূচিতে টিভিকের অংশগ্রহণ কতটা বিস্তৃত হবে, তা এখনো নিশ্চিত নয়।
ব্রেকিং নিউজ
- ‘রবীন্দ্রনাথকে কাল্ট বানানো যাবে না’: সোমেশ্বরীর তীরে শরৎ উৎসবে কবি এনামূল
- প্রেমও নয়, বন্ধুত্বও নয়—সম্পর্কের নতুন ট্রেন্ড ‘মেবিলেশনশিপ’
- বিরোধী জোটের বিক্ষোভে বিজয়ের দল, জাতীয় কর্মসূচিতেও যোগ দেওয়ার ইঙ্গিত
- অনলাইন জুয়ার ফাঁদ ও কিশোর অপরাধ: নেত্রকোনায় এসপির সতর্কবার্তা
- দুর্গোৎসবে নিরাপত্তা: জামালপুরের ২২৭ মণ্ডপে অতন্দ্র প্রহরায় ৩৫ বিজিবি
- আজ মহাষষ্ঠী
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার


