রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পুরো পশ্চিমা বিশ্বের আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে সোমবার মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়ারশ নিরাপত্তা ফোরামে তিনি বলেন, ‘এখনই সেই সময়, যখন পুরো পশ্চিমা বিশ্ব—ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়া ও পুতিনকে দেখিয়ে দেওয়া যে, আরও কঠোর পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখার নীতি অনুসরণে তারা প্রস্তুত।’
তিনি বলেন, এ ক্ষেত্রে তিনি মূলত নিষেধাজ্ঞার কথাই বলছেন।




