মঙ্গলবার, অক্টোবর ১৩

গাইবান্ধা প্রতিনিধি:

পলাশবাড়ী উপজেলাধীন, আগামী ৮নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সমাজ সেবক ও সাবেক মেম্বর মুস্তাফিজুর রহমান (মোস্তা)।​ ইতিমধ্যেই তিনি দোয়া চেয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এলাকার সাধারন ভোটারদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে।​ মোঃ মুস্তাফিজুর রহমান ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া, ও দুঃস্থ মানুষদের বিভিন্ন সময় সহযোগীতা করার পাশাপাশি করোনা কালিন সময়ে অসহায় মানুষদের ত্রান সামগ্রী ও নগদ টাকা সহযোগীতা করে এলাকার ব্যাপক জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন।

এ বিষয়ে মোঃ মুস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান,আমি গরীব অসহায় দুঃখী মানুষের পাশে থেকে তাদের সেবার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যানে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। আমি নির্বাচনে জয়ী হতে পারলে, আমার ৮নং মনোহরপুর ইউনিয়ন কে ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করে এলাকার ব্যাপক উন্নয়ন ও মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ্। এ বিষয়ে আমি সকল ভোটারদের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version