বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

হস্পতিবার ২৪ সেপ্টেম্বর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহীনুর আলম ও কর্মশালায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোঃ আতিকুল রহমান লিটন।

এ সময় বক্তারা জিআই পণ্য হিসেবে জামালপুরের নকশি কাঁথা ও নকশি সূচি শিল্পের সাথে জড়িতদের উন্নত প্রশিক্ষণ, হস্তশিল্প ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করুন, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম কমিয়ে সরাসরি হস্তশিল্প পণ্য বিক্রি নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি জামালপুরে নকশী পল্লী স্থাপনে কার্যকর ভূমিকা রেখে জামালপুরের নকশী পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version