বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া বাজার থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ২০২৬খ্রি. রাত আনুমানিক ৯টায়  টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুবড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার মাদক মামলা নং-৪৫ (৬) ২২, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণি ১০(ক), এর ০২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করে। সাইদুর উপজেলার গনিপাড়া গ্রামের মো. মহারাজ মিয়া এর ছেলে। পরে এসআরবি ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version