বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয় নক্তিবিলে ২৮০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় থানার পুকুর, তেলিগাতী সরকারি কলেজ পুকুর, নক্তি বিল, ও মগড়া নদীতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়, এতে জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক দেবযানী ভৌমিক, উপ সহ-কারী পরিচালক দিলরুবা আক্তার লাকী, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা উচ্ছাস পাল, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আটপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের উন্নয়নে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কার্যক্রমটি বাস্তবায়ন করে মৎস্য অধিদপ্তর, আটপাড়া, নেত্রকোণা। – *২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : মোঃ ফজলুল করিম ০১৭২৫৪২৬৭৩৯আটপাড়ায় ২৮০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত: অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয় নক্তিবিলে ২৮০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় থানার পুকুর, তেলিগাতী সরকারি কলেজ পুকুর, নক্তি বিল, ও মগড়া নদীতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়, এতে জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক দেবযানী ভৌমিক, উপ সহ-কারী পরিচালক দিলরুবা আক্তার লাকী, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা উচ্ছাস পাল, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আটপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের উন্নয়নে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কার্যক্রমটি বাস্তবায়ন করে মৎস্য অধিদপ্তর, আটপাড়া, নেত্রকোণা। – *২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version