বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

গাইবান্ধা: গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের স্থানীয় পর্যায়ে জনগণের সরকারি সেবা পাওয়ার সুযোগ ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফ্রেন্ডশিপের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাঈম কামরানের সঞ্চালনায় গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন , ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ প্রজেক্টের জেনারেল ম্যানেজার একরামুল হক, রিজিওনাল কো- অর্ডিনেটর ইউনুস আলীসহ জেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে দুর্গম চরাঞ্চলে বসবাসরত মানুষের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবা চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী ভৌগোলিক কারণে অনেক সময় সরকারি সেবা গ্রহণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন।

যাতায়াতব্যবস্থার সীমাবদ্ধতা, নদীভাঙন, বন্যা, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং তথ্যের অভাবে অনেক মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এসব প্রতিবন্ধকতা দূর করে চরাঞ্চলের মানুষের জন্য সরকারি সেবা আরও সহজলভ্য ও কার্যকর করা প্রয়োজন। সেমিনারে চরাঞ্চলের জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

পাশাপাশি সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষেরাও দেশের অন্যান্য এলাকার মানুষের মতো সমানভাবে সরকারি সেবা পাওয়ার অধিকার রাখেন।

ভৌগোলিক ও যোগাযোগগত নানা সীমাবদ্ধতার কারণে চরাঞ্চলের মানুষ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version