বুধবার, সেপ্টেম্বর ২৩

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ শাহিন সরকার (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​রবিবার (২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।​ আটক শাহিন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামের বাসিন্দা।​ ডিএনসি সূত্র জানায়, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় সংকেত দিয়ে একটি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER SF 250 ABS মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালক শাহিন সরকারের পিঠে থাকা একটি ব্যাগে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মাদকের পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি, একটি Redmi Note 15 স্মার্টফোন এবং একটি Symphony BL104 বাটন ফোন জব্দ করে আভিযানিক দলটি।​ গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version