বুধবার, সেপ্টেম্বর ২৩

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব ও শ্রমিক বিভাগের উদ্যোগে দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর নাগরপুর সদর ইউনিয়ন বাজারে এ দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে যুব ও শ্রমিক বিভাগের নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ইসলামী আদর্শ ও মূল্যবোধের আলোকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদের, অর্থ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলামসহ সদর ইউনিয়ন যুব ও শ্রমিক বিভাগের নেতাকর্মীরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version